গুনা: ছাত্রীকে অশালীন প্রস্তাব। উত্যক্ত করার অভিযোগ। গ্রেফতার সরকারি স্কুলের শিক্ষক। তাঁর পাঠানো মেসেজ, কুপ্রস্তাবের মেসেজ জমা দিয়েছে ওই ছাত্রী, যা চমকে ওঠার মতো। (Teacher Arrested  Obscene Texts To Student)

মধ্যপ্রদেশের গুনা থেকে এই ঘটনা সামনে এসেছে। গ্রেফতার করা হয়েছে সরকারি স্কুলের অঙ্কের শিক্ষক নরেন্দ্র কুশওয়াহাকে। স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্রীকে তিনি লাগাতার উত্যক্ত করছিলেন, কুপ্রস্তাব পাঠাচ্ছিলেন বলে অভিযোগ। (Madhya Pradesh News)

হোয়াটসঅ্যাপে নরেন্দ্র যে সব মেসেজ পাঠান, তা প্রকাশ করেছে ওই ছাত্রী। ১৮ থেকে ২০ নভেম্বরের মধ্যে ওই ছাত্রীকে রীতিমতো  উত্যক্ত করতে থাকেন তিনি। লেখেন—‘বিকেল ৫টায় ফ্রি আছো? ৮টার মধ্যে ছেড়ে দেব’।

আরও পড়ুন: দিল্লিতে ফের গণধর্ষণ, ক্যাফেতে সহকর্মীদের লালসার শিকার তরুণী, গ্রেফতার ৩, এখনও পলাতক ৩

পুলিশের কাছে অভিযোগ জানানোর পাশাপাশি, স্কুলের অধ্যক্ষ, জেলাশাসককেও অভিযোগ জানিয়েছে ওই ছাত্রী। জানিয়েছে, স্কুলে শিশুদিবসের অনুষ্ঠান চলাকালীন সাধারণ কথাবার্তা হয় নরেন্দ্রর সঙ্গে। তার পর থেকেই উত্যক্ত করা শুরু করেন নরেন্দ্র। এমনকি তাঁর পছন্দমতো পোশাক পরতে হবে বলেও আবদার জানাতে থাকেন।

একটি মেসেজে নরেন্দ্র লেখেন, ‘তোমার কথা আলাদা। আমার যত্ন নিতে হবে তোমাকে’। এমনকি, ‘আমাকে ঘুম পাড়িয়ে দাও’, এমন কথাও লেখেন।

আরও পড়ুন: যুদ্ধবিমান ওড়াতেন এতদিন, মহাকাশে পৌঁছে গেলেন মহম্মদ জীশান আলি, ইতিহাস রচনা করলেন পাকিস্তানি মহাকাশচারী

ওই ছাত্রীর দাবি, স্কুলের কম্পিউটার ল্যাবে পর্দা টাঙিয়ে গোপন কক্ষও গড়ে তুলেছিলেন নরেন্দ্র। সেখানে যাওয়ার জন্য় জোরাজুরিও করেন। রাজি না হলে হুমকি দেন তিনি। শারীরিক সম্পর্কে রাজি না হলে, নরেন্দ্র নম্বর কেটে নেওয়ার হুমকি দেন বলে অভিযোগ তুলেছে ওই ছাত্রী।

অভিযোগ পেয়ে ওই স্কুলে পৌঁছয় পুলিশের একটি দল। স্কুল থেকেই গ্রেফতার করা হয় নরেন্দ্রকে। তদন্তে জানা গিয়েছে, শুধু অভিযোগকারিণীকেই নয়, আরও অন্য ছাত্রীদেরও অশ্লীল মেসেজ পাঠাতেন নরেন্দ্র।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *