নয়াদিল্লি: আইপিএল নিলামের (IPL Auction) জন্য মোট কতজন, কোথাকার ক্রিকেটার নাম লিখিয়েছেন, তা প্রকাশিত হয়েছে। এবারের আইপিএল নিলামে ওপার বাংলার মোট ১১ জন ক্রিকেটার নাম লিখিয়েছেন। সেই তালিকায় যেমন রয়েছেন তরুন সেনসেশন হাসান মাহমুদ, তৌহিদ হৃদয়রা। তবে নেই ফিজ়, অর্থাৎ মুস্তাফিজুর রহমান (Mustafizur Rahman)। নেই একাধিক আইপিএল জয়ী শাকিব আল হাসানও।

বাংলাদেশি হিসাবে গত মরশুমে সর্বকালীন রেকর্ড নয় কোটি ২০ লক্ষ টাকাতে বিক্রি হয়েছিলেন মুস্তাফিজুর রহমান। কলকাতা নাইট রাইডার্স তাঁকে দলে নিয়েছিল। তবে তার পরবর্তীতে না না কারণে তাঁর আর কেকেআরের হয়ে খেলা হয়নি। তৎকালীন ‘পরিস্থিতির’ কথা উল্লেখ করে তাঁকে আইপিএলের তরফে কেকেআরকে ছেড়ে দেওয়ার জন্য বলা হয়েছিল বলে জানিয়েছিলেন দেবজিৎ সাইকিয়া। তবে পরিস্থিতি বদলেছে। অনেক বাংলাদেশি ক্রিকেটারই নিলামে নাম লিখিয়েছেন। কিন্তু তিনি নেই।

আরও পড়ুন:- দল গোছানোর জন্য রয়েছে প্রচুর টাকা, আইপিএল নিলামে কাদের জন্য ঝুলি উপুড় করতে পারে কেকেআর? 

প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছিল মুস্তাফিজুর এ বারের আইপিএলের নিলামে নাম লেখাবেন। তবে আজ আইপিএলে ১২২০ জন ক্রিকেটার নাম লেখানোর কথা জানানো হলেও, সেই তালিকায় নেই ফিজ়ের নাম। অভিমান থেকেই কি তিনি আইপিএল থেকে সরে দাঁড়ালেন? সেই প্রশ্নের উত্তর কিন্তু এখনও পাওয়া যায়নি। পাশাপাশি সাকিব আল হাসানও নিলামে নাম লেখাননি।

তিন বছর দেশের বাইরেই আইপিএল নিলামের আয়ো জন হয়েছিল। তবে তিন বছরের অপেক্ষার পর অবশেষে ফের একবার দেশের মাটিতেই মেগা নিলামের আসর বসছে। ১৬ ডিসেম্বর, বুধবার গোয়ার আইটিসি গ্র্য়ান্ড গোয়ায় এবারের আইপিএল নিলামের আসর বসবে। অনুষ্ঠান শুরু হওয়ার কথা সকাল ১১টা থেকে। তবে তার আগের দিন অর্থাৎ ১৫ ডিসেম্বর নিলাম প্রসঙ্গে সকল ফ্র্যাঞ্চাইজ়িকে ছোট্ট একটি বৈঠকের মাধ্যমে কিছু তথ্য দেওয়া হবে।   

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *