মুম্বই: আগামী মরশুমের আইপিএলের জন্য ইতিমধ্য়েই প্রত্যেকটি ফ্র্যঞ্চাইজি দল গোছানো শুরু করে দিয়েছে। ইতিমধ্য়েই রিটেনশনের তালিকাও সব দলগুলো প্রকাশ করে দিয়েছে। আগামী ১৬ ডিসেম্বর গোয়ায় বসতে চলেছে টুর্নামেন্টের মিলি নিলাম। সেই নিলামের জন্য মোট ১২২০ জন ক্রিকেটারের নাম নিবন্ধন করা হয়েছে, যার মধ্যে ১৪ জন আন্তর্জাতিক ম্যাচ খেলা ভারতীয় ক্রিকেটারও রয়েছেন। আইপিএল ২০২৭ নিলামের সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরি হলো ২ কোটি টাকা। এই বেস প্রাইস নিয়ে মোট মোট ৩০ জন ক্রিকেটার নিজেদের নাম লিখিয়েছেন। যার মধ্যে ২ জন ভারতীয় ও ২৮ জন বিদেশি ক্রিকেটার রয়েছেন। এই ২৮ জনের মধ্য়ে উল্লেখযোগ্য এমন কতগুলো নাম রয়েছে, যাঁরা বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে সেভাবে খেলেন না বা অবসর নিয়ে নিয়েছেন। 

ভারতীয় খেলোয়াড়দের মধ্যে ২ কোটি টাকা বেস প্রাইস রেখেছেন আবেশ খান ও দীপক চাহার। ইংল্যান্ডের প্রাক্তন বিশ্বকাজয়ী অলরাউন্ডার বেন স্টোকসও নিলামের জন্য নাম দিয়েছেন। তিন বছর আগে শেষবার আইপিএলে খেলেছিলেন স্টোকস। অভিজ্ঞ অস্ট্রেলীয় ব্যাটার ডেভিড ওয়ার্নারও এই তালিকার আরেকটি উল্লেখযোগ্য নাম।

এক নজরে দেখে নেওয়া যাক নিলামে বেস প্রাইস ২ কোটি টাকা রেখেছেন যে ক্রিকেটাররা

আবেশ খান – ভারত

দীপক চাহার – ভারত

বেন স্টোকস – ইংল্যান্ড

ফজলহক ফারুকি – আফগানিস্তান

মুজিব উর রহমান – আফগানিস্তান

রহমানউল্লাহ গুরবাজ – আফগানিস্তান

ডেভিড ওয়ার্নার – অস্ট্রেলিয়া

জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক – অস্ট্রেলিয়া

ঝাই রিচার্ডসন – অস্ট্রেলিয়া

মাহলি বিয়ার্ডম্যান – অস্ট্রেলিয়া

স্পেন্সার জনসন – অস্ট্রেলিয়া

জনি বেয়ারস্টো – ইংল্যান্ড

স্যাম বিলিংস – ইংল্যান্ড

সনি বেকার – ইংল্যান্ড

টম কারান – ইংল্যান্ড

অ্যাডাম মিলনে – নিউজিল্যান্ড

বেন সিয়ার্স – নিউজিল্যান্ড

বেভন জ্যাকবস – নিউজিল্যান্ড

ড্যারিল মিচেল – নিউজিল্যান্ড

ডেভন কনওয়ে – নিউজিল্যান্ড

রাচিন রবীন্দ্র – নিউজিল্যান্ড

ট্রেন্ট বোল্ট – নিউজিল্যান্ড

উইল ও’রোর্ক – নিউজিল্যান্ড

আনরিখ নর্টজে – দক্ষিণ আফ্রিকা

জেরাল্ড কোয়েটজি – দক্ষিণ আফ্রিকা

মাথিশা পাথিরানা – শ্রীলঙ্কা

ওয়ানিন্দু হাসারাঙ্গা – শ্রীলঙ্কা

শাই হোপ – ওয়েস্ট ইন্ডিজ

শিমরন হেটমায়ার – ওয়েস্ট ইন্ডিজ

এছাড়াও এমন সাতজন তারকা ক্রিকেটার রয়েছেন, যাঁরা নিলামে ১.৫০ কোটি টাকা বেস প্রাইস রেখেছেন নিজেদের। তাঁদের মধ্য়ে উল্লেখযোগ্য রাসি ভান ডার ডুসেন, ডেভিড ভিসা ও রাইলি মেরেডিথ। আগামী আইপিএলে অন্য়তম নজর দেওয়ার মত যে বিষয়টা হতে চলেছে যে মহেন্দ্র সিংহ ধোনিকে আর দেখা যাবে না মাঠে। তিনি আইপিএল থেকে অবসর নেওযার পর এবার সিএসকের মেন্টর হিসেবে দায়িত্ব সামলাবেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed