দুবাই: আইসিসি ক্রমতালিকায় টেস্টে বোলারদের তালিতায় তিনধাপ এগোলেন জসপ্রীত বুমরা। তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তারকা ডানহাতি পেসার। কিউয়িদের বিরুদ্ধে প্রথম টেস্টে বল হাতে ভাল পারফরম্য়ান্সের সুবাদেই ক্রমতালিকায় এগোলেন বুমরা। বেসিন রিজার্ভে প্রথম টেস্টে ৫ উইকেট নিয়েছিলেন বুমরা। যার ফলে বোলারদের তালিকায়  দ্বিতীয় স্থানে ওলি রবিনসনের সঙ্গে এই মুহূর্তে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন। অন্য়দিকে, ব্যাটারদের তালিকায় নিজেদের জায়গা ধরে রেখেছেন পন্থ, গিল ও জয়সওয়াল। প্রত্যেকেই প্রথম দশে রয়েছেন। 

 

বোলারদের তালিকায় টেস্টে শীর্ষস্থান ধরে রেখেছেন মিচেল স্টার্ক। অজি পেসারের চেয়ে বুমরা মাত্র ২৫ রেটিং পয়েন্ট পিছিয়ে আছেন। কিউয়িদের বিরুদ্ধে প্রথম টেস্টে ১২৮ রানের ইনিংস খেলে ভারতীয়দের মধ্যে সবার ওপরে থেকে ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছেন ঋষভ পন্থ। ৯৮ রান করা গিল সপ্তম স্থানে ও ৮৫ রান করা জয়সওয়াল নবম স্থানে রয়েছেন। এছাড়া চার ধাপ এগিয়ে ২৫ তম স্থানে উঠে এসেছেন কে এল রাহুল। অন্যদিকে, ৮০ রানের ইনিংস খেলে ভারতীয় ব্যাটারদের মধ্যে অনেকটাই এগিয়েছেন দেবদত্ত পড়িক্কল। ১৫ ধাপ এগিয়ে ৩৯তম স্থানে পৌঁছেছেন।

ব্যাটারদের তালিকায় নিউজিল্যান্ডের হেনরি নিকোলস ১০ ধাপ এগিয়ে ৩০তম স্থানে উঠে এসেছেন ও গ্লেন ফিলিপস ১৩ ধাপ লাফিয়ে ক্যারিয়ারের সেরা ১৭ নম্বরে পৌঁছেছেন। ১৩৭ রানের ইনিংস খেলে বাংলাদেশের তৌহিদ হৃদয় ২৮ ধাপ বড় লাফ দিয়ে ৩৩ তম স্থানে উঠেছেন। উইকেট কিপার ব্যাটার লিটন দাস নয় ধাপ এগিয়ে ২৪ নম্বরে রয়েছেন। পাকিস্তানের ফাস্ট বোলার মহম্মদ আব্বাসও দুই ধাপ এগিয়ে ১২ তম স্থানে উঠে এসেছেন।

টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটেও ব্যাটারদের তালিকায় ক্রমতালিকায় ফিল সল্ট ষষ্ঠ স্থানে রয়েছেন, আর টম ব্যান্টন ২৬ ধাপ বড় লাফ দিয়ে ৩৪ নম্বর স্থানে পৌঁছেছেন। এ ছাড়া ইংল্যান্ডের লেগ স্পিনার আদিল রশিদ টি টোয়েন্টিতে বোলারদের র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন।

ভারতীয় দল এই মুহূর্তে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলছে। আগামী ২৭ নভেম্বর থেকে শুরু হবে দ্বিতীয় তথা সিরিজের শেষ টেস্ট। সেই টেস্টেও ভাল পারফর্ম করে ক্রমতালিকায় আরও উন্নতির সুযোগ থাকছে ভারতীয়দের সামনে।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *