ওয়েব ডেস্ক জনদর্পন।। শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনকে ঘিরে উত্তপ্ত বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি। আগামী ২৭ ও ২৮ নভেম্বর দেশজুড়ে লকডাউনের ডাক দিয়েছে আওয়ামী লীগ।
একই সঙ্গে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা, তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার এবং দলের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়াসহ আট দফা দাবি পেশ করেছে দলটি।মঙ্গলবার বাংলাদেশে মশাল মিছিলের মাধ্যমে আন্দোলনে নামে আওয়ামী লীগের নেতা-কর্মীরা। বুধবার থেকে আন্দোলন আরও জোরদার করার ঘোষণা দিয়েছে দলীয় নেতৃত্ব। আওয়ামী লীগের দাবি, আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দেশে ফিরতে পারেন শেখ হাসিনা।
অন্যদিকে, পরিস্থিতির মধ্যে অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফর সংক্ষিপ্ত করে বাংলাদেশে ফিরছেন জামায়াতে ইসলামির প্রধান শফিকুর রহমান। রাজনৈতিক পরিস্থিতি ও শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তাঁর বৈঠকের কথা রয়েছে।
এদিকে, গোপালগঞ্জে আওয়ামী লীগ কর্মীদের উপর হামলা, একাধিক দোকানে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। সব মিলিয়ে লকডাউন কর্মসূচি, আট দফা দাবি এবং রাজনৈতিক সংঘাতকে ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে বাংলাদেশে।
images courtesy copy from Google images
