মুম্বই: তিনি ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি। মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) প্রবাদপ্রতিম অধিনায়ক। তাঁর নেতৃত্বে পাঁচ-পাঁচবার আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। সেই রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পাণ্ড্যর হাতে নেতৃত্বের মুকুট তুলে দিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। যে কারণে সমালোচনার ঝড়ও উঠেছিল। অধিনায়ক হিসাবে গুজরাত টাইটান্সকে আইপিএল চ্যাম্পিয়ন করে মুম্বই ইন্ডিয়ান্সে ফিরে মুখ থুবড়ে পড়েছিলেন ক্যাপ্টেন হার্দিক। তাঁকে পঞ্জাব কিংসের সঙ্গে ট্রেডিং করেছে মুম্বই ইন্ডিয়ান্স। পরিবর্তে নিয়েছে অর্শদীপ সিংহকে।

তারপরই নিশ্চিত হয়ে গিয়েছে যে, পরের আইপিএলে নতুন কাউকে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসাবে দেখা যাবে। কে হচ্ছেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক?

বুধবার বড় ইঙ্গিত দিল পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা। সোশ্যাল মিডিয়ায় মুম্বই ইন্ডিয়ান্স একটি ছবি পোস্ট করে। যেন ব্রোঞ্জ মূর্তি একটি। ছবিতে অবশ্য দেখা যাচ্ছে শুধু একটি হাত। ফুলস্লিভ জার্সি পরা। হাতে ধরা মুম্বই ইন্ডিয়ান্সের টুপি। ছবির সঙ্গে কোনও ক্যাপশন দেয়নি মুম্বই ইন্ডিয়ান্স। শুধুই ছবিটি পোস্ট করা হয়।

আরও পড়ুন: ওজন কমিয়েছেন ২০ কেজি! রিটেন করেছে চেন্নাই সুপার কিংস, কোন মন্ত্রে এই অবিশ্বাস্য ভোলবদল?

কিন্তু সোশ্যাল মিডিয়ায় জোর জল্পনা শুরু হয়ে যায়, তাহলে কি পরের আইপিএলের অধিনায়ক কে হবেন, সেই ইঙ্গিতই দিয়ে দিল মুম্বই ইন্ডিয়ান্স? সেই সঙ্গে গুঞ্জন শুরু হয়ে যায়, এটা কার হাতের ছবি? 

 

সমর্থকদের মধ্যে আলোচনা শুরু হয়ে গিয়েছে, রোহিত শর্মাই নেতৃত্বে ফিরছেন। এটা হয়তো তাঁরই হাত। কারও কারও মতে, ২০২৪ সালে ভারতের অধিনায়ক হিসাবে টি-২০ বিশ্বকাপ জেতার পর এভাবেই হাতে ইন্ডিয়া ক্যাপ ধরে সেলিব্রেট করেছিলেন হিটম্যান। কারও আবার মনে হয়েছে, ২০১৩ সালে যখন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসাবে প্রথম আইপিএল জিতেছিলেন রোহিত, সেবারও এরকম সেলিব্রেট করেছিলেন। তার থেকেই জোর জল্পনা শুরু হয়েছে, রোহিত শর্মাই হয়তো মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসাবে নতুন ইনিংস শুরু করতে চলেছেন।

রোহিতের নেতৃত্বে ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০ – পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। ওজন কমিয়ে এখন আগের চেয়েও ফিট হিটম্যান। ভক্তরা রোহিতকে নিয়ে ভাল কিছু খবরের অপেক্ষা শুরু করে দিয়েছেন। কবে হবে অধিনায়ক ঘোষণা? এখনও দিনক্ষণ জানায়নি ফ্র্যাঞ্চাইজি।

আরও পড়ুন: কলকাতা ময়দান থেকে অস্ট্রেলিয়ায়! লুধিয়ানার ক্রিকেটার ম্যাচ জেতাচ্ছেন মিচেল মার্শদের



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *