নয়াদিল্লি: সংবিধান দিবসে বিরোধীদের বেনজির আক্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তাঁর দাবি, অন্যান্য অনগ্রসর শ্রেণির জন্য বরাদ্দ সংরক্ষণ কাটছাঁট করে, তা মুসলিমদের দিতে চায় বিরোধীরা। সংবিধান দিবস উপলক্ষে একটি লেখা প্রকাশ করেছেন মোদি। তাতেই এই অভিযোগ তুলেছেন তিনি। (Narendra Modi on Reservations)
সংবিধান দিবস উপলক্ষে নিজের ওয়েবসাইটে একটি বিশেষ প্রতিবেদন লিখেছেন মোদি। তাতেই বিরোধীদের নিশানা করেছেন তিনি। সরাসরি কারও নাম না নিলেও, তাঁর ইঙ্গিত কংগ্রেসের দিকেই বলে মনে করা হচ্ছে। (Narendra Modi News)
In this OpEd, I highlight the following: UNIQUENESS of our Constitution and Constituent Assembly. How the Constitution of India is an INSEPARABLE part of my journey. Ways the NDA Government has STRENGTHENED the Constitution. Efforts towards boosting SOCIAL AND ECONOMIC JUSTICE. I have also highlighted: How the Constitution was trampled over by those who ruled the nation for 5 decades. How one party has devolved from being a Virodh Paksh to AVRODH PAKSH. English – https://t.co/6g2CZtbOYg हिन्दी – https://t.co/CNDyRbDwmC
— Narendra Modi (@narendramodi) November 26, 2026
আরও পড়ুন: হাইওয়েতে উল্টে গেল জ্বালানি ভর্তি ট্রাক, চারপাশ গিলে খেল আগুন, কমপক্ষে ৩১ জনের মৃত্যু, ভয়ঙ্কর দৃশ্য
ওই প্রতিবেদনে মোদি লিখেছেন, ‘অত্যন্ত উদ্বেগজনক বিষয় যে, বিরোধী শিবিরের বৃহত্তম দলটি OBC-দের সংরক্ষণ কমিয়ে আনতে চায় এবং মুসলিমদের জন্য সংরক্ষণ চালু করতে চায়, যার ঘোর বিরোধী ছিলেন আমাদের সংবিধান প্রণেতারা, বিশেষ করে বাবাসাহেব আম্বেডকর এর ঘোর বিরোধী ছিলেন’।
দেশের সংসদে বিরোধীরা বাধা সৃষ্টিকারী শক্তি হয়ে উঠেছে বলেও অভিযোগ করেছেন মোদি। তাঁর বক্তব্য, ‘দেখে মনে হচ্ছে, তারা যত না বেশি বিরোধী পক্ষ, তার চেয়েও বেশি অবরোধ পক্ষ। গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করা সাংবিধানিক দায়িত্বপালনের বিকল্প হতে পারে না’।
আরও পড়ুন: ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিস ধরালেন শাহরুখ খান, পাল্টা মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ
সংসদে মহিলা সংরক্ষণ বিল পাস না হওয়ার জন্যও বিরোধীদের দায়ী করেন মোদি। তাঁর দাবি, সাংবিধানিক মূল্যবোধের প্রতি বিরোধীদের অশ্রদ্ধাই প্রতিফলিত হয়েছে এতে। যদিও মহিলা সংরক্ষণের নামে ঘুরপথে সীমানা পুনর্বিন্যাস করা হচ্ছে এবং নির্বাচনী রাজনীতির ভারসাম্যকে নষ্ট করার চেষ্টা চলছে বলে গোড়া থেকেি অভিযোগ তুলে আসছে বিরোধী দলগুলি।
সেখানেই থামেননি মোদি। তিনি লেখেন, ‘ইতিহাস সাক্ষী, সংবিধানের মর্যাদা রক্ষার দায়িত্ব দেওয়া হয়েছিল যাদের, তারাই সংবিধানকে দুর্বল করে দিয়েছে। ৫০ বছর দেশ শাসন করার সুযোগ পেয়েছিল তারা’।
মোদির ওয়েবসাইটে প্রকাশিত লেখা- https://www.narendramodi.in/the-constitution-our-guiding-force
Kolkata Fire News | মল্লিকবাজারে কাপড়ের গুদামে আগুন, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন
