দোহা: আগের ম্য়াচেই ভারতীয় এ দলের পারফরম্য়ান্স প্রশংসা কুড়িয়েছিল সবার। সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে। বৈভব সূর্যবংশীর ঝোড়ো দ্বিশতরানের ইনিংসে অসংখ্য রেকর্ড হয়েছিল। দলও প্রচুর রান রেট ঝুলিতে নিয়ে জয় ছিনিয়ে সেমিতে প্রবেশ করেছিল। কিন্তু শেষ চারের লড়াইয়েই ডাহা ফেল করে গেল তিলক বর্মার দল। প্রথমে ব্যাটিং করতে নেমে তিনশোর ওপর রান বোর্ডে তুলে নিলেও বোলারদের ব্যর্থতাতেই ম্য়াচ খোয়াতে হল ভারতীয় এ দলকে। শ্রীলঙ্কা এ দলের ২ ওপেনার লাসিথ ক্রুসপুল্লে ও সিনেথ জয়বর্ধনে দুরন্ত সেঞ্চুরি করলেন। ৮ উইকেটে ভারত এ দলকে হারাল শ্রীলঙ্কা এ দল। টুর্নামেন্টের ফাইনালেও চলে দ্বীপরাষ্ট্রের দলটি।

দোহার ওয়েস্ট এন্ড পার্ক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ভারত নির্ধারিত ৫০ ওভারে ৩১৭/৮ রান বোর্ডে তুলে নেয়। অভিষেক শর্মা ওপেনে নেমে ৭৮ রানের ইনিংস খেলেন। আগের ম্য়াচের নায়ক বৈভব এদিন ২৭ বলে ৪০ রানের ঝোড়ো ইনিংস খেললেও বড় রান করতে পারেননি। নিজের ইনিংসে বৈভব ৪টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকান। ক্যাপ্টেন তিলক ৫৩ রান করে ফেলেন। মিডল অর্ডারে আর কোনও ব্যাটারই ভরসা জোগাতে পারেননি। লোয়ার অর্ডারে কিছুটা চালিয়ে খেলে অর্ধশতরানের ইনিংস খেলেন শাহবাজ আহমেদ। তিনি ৫৪ রান করেন। যদিও ভারতের স্কোর ৩১৮-তে পৌঁছে যাওয়ার পর মনে হচ্ছিল লঙ্কা শিবিরকে চাপে ফেলা যাবে।

কিন্তু ভারতীয় এ দলের বোলিং লাইন আপ একেবারেই ছাপ ফেলতে পারেনি ম্য়াচে। বিশেষ করে পেসার হর্ষিত রানা, আর্শাদ খানরা। হর্ষিত নিজের ৭ ওভারের স্পেলে ৬১ রান খরচ করে ১ উইকেট নেন। আর্শাদ ৪ ওভারের স্পেলে ৪৬ রান খরচ করলেও কোনও উইকেটই পাননি। লঙ্কা ওপেনার জুটি শুরু থেকেই ক্রিজে সেট হয়ে পরে চালিয়ে খেলা শুরু করেন। প্রথম ১০ ওভারেই বিনা উইকেটে ৮৫ রান করে ফেলে শ্রীলঙ্কা। জয়বর্ধনে ৬২ বলে শতরান পূরণ করেন ৯টি বাউন্ডারি ও ১টি ছক্কার সাহায্য়ে। ক্রুসপুল্লে ৯৮ বলে সেঞ্চুরি পূরণ করেন। দু’জনেই মূলত খেলা থেকে ভারতকে পিছিয়ে দেন। শেষ পর্যন্ত ৪২ তম ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় শ্রীলঙ্কা এ দল। ভারতীয় এ দলের বোলারদের মধ্য়ে ১০ ওভারে ৬০ রান খরচ করে অন্য় আরেকটি উইকেট নেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *