ক্রাইস্টচার্চ: ভারত বনাম নিউজ়িল্যান্ডের (NZ vs IND) দ্বিতীয় টেস্টের প্রথম দিন শুরু থেকে শেষ পর্যন্ত টানটান লড়াই চলে। কখনও কিউয়িরা ম্যাচে এগিয়ে যায়, তো কখনও আবার ভারতীয় দল দুরন্তভাবে ম্যাচে ফিরে আসে। প্রথম দিনে ভারতের হয়ে বল হাতে নজর কাড়েন আকাশ দীপ (Akash Deep)। তিনিই ভারতের সফলতম বোলার। দিনের খেলা শেষে গোটা দিনে ভারতীয় বোলিং নিয়ে মুখ খোলেন ফাস্ট বোলার।

এদিন টস জিতে ভারতীয় দল দেখে অন্তত যা মনে হচ্ছিল, সেই অনুযায়ী বোলিং সহায়ক পিচে প্রথমে বোলিংয়েরই সিদ্ধান্ত নেয়। কিন্তু প্রথম সেশনে তেমন সাফল্যই পায়নি টিম ইন্ডিয়া। সেশনের একেবারে শেষ বলে ডেভন কনওয়েকে ফেরান গুরুনুর ব্রার। আকাশ দীপের কথায় পিচে বোলারদের জন্য সাহায্য থাকলেও, আর্দ্রতার জন্য বলের গতি খানিকটা কমে যাচ্ছিল।

তিনি দিনের খেলাশেষে সাংবাদিকদের জানান, ‘আমাদের জন্য পিচে অনেক সাহায্য ছিল। তবে প্রথম সেশনে ২২ গজে খানিকটা আর্দ্রতা থাকায়  বলগুলি দ্রুত গতিতে ক্যারি হচ্ছিল না এবং ব্যাটের কানায় লাগা বহু বলও তাই ফিল্ডারদের হাত পর্যন্ত পৌঁছছিল না।‘

আরও পড়ুন:- গত বার বাদ পড়ায় অভিমান! আইপিএলের নিলামে নামই লেখালেন না মুস্তাফিজুর রহমান 

কিন্তু দ্বিতীয় সেশনে ছবিটা বদলায়। ভারতীয় দল একের পর এক তিনটি উইকেট নেয়। আকাশ দীপই দুই উইকেট নেন। প্রথম সেশন থেকে দ্বিতীয় সেশনে পরিকল্পনায় কী বদল ঘটিয়েছিল ভারত?  ‘লাঞ্চের পর আমরা বলগুলি ভাল জায়গায় রাখার চেষ্টা করছিলাম। আমাদের পরিকল্পনা ছিল ভাল জায়গায় বল রেখে ধৈর্য্য ধরা। সেটাই করি এবং তিনটি উইকেটও পাই আমরা। সব মিলিয়ে বল আমরা আরও ভাল করতে পারতাম। তবে মোটামুটি ঠিকঠাকই বোলিং  করেছি আমরা’, মত আকাশের।    

ভারতের ফাস্ট বোলার মনে করছেন পিচে প্রাথমিকভাবে আর্দ্রতা থাকলেও, আজকের মতোই যদি রোদ থাকে, তাহলে পিচ আগামীদিনে আরও ভাল হবে। আপাতত দিনের খেলাশেষে নিউজ়িল্যান্ডের স্কোর পাঁচ উইকেটের বিনিময়ে ২৪৬ রান। ৫৩ রানে টম ব্লান্ডল এবং ৩৬ রানে গ্লেন ফিলিপ্স আপাতত ক্রিজে সেট রয়েছেন। তাঁরা অর্ধশতরানের পার্টনারশিপও হাঁকিয়ে ফেলেছেন। দ্বিতীয় দিনে ভারতীয় দল কিন্তু এই দুইজনকে দ্রুত সাজঘরে ফেরানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *