নিউ ইয়র্ক: তিনি রিংয়ে প্রবেশ করা মানেই রোমাঞ্চকর লড়াই। রিংয়ের একেবারে ওপরের দড়িতে উঠে প্রতিপক্ষের ওপর ঝাঁপিয়ে পড়া। শূন্যে শরীর ভাসিয়ে। যে শটকে বলা হয় সুনামি। সুনামির ঝড়ে মুখে যাঁরা পড়েছেন, তাঁরা জানেন, কতটা ভয়াবহ সেই প্য়াঁচ। ওবা ফেমির মতো শক্তিশালী প্রতিপক্ষও কার্যত বেহুঁশ হয়ে গিয়েছিলেন যে আক্রমণের মুখে। 

বিখ্যাত সেই WWE তারকা ব্রনসন রিড (Bronson Reed) প্রয়াত। শনিবার সকালে দুঃসংবাদ আছড়ে পড়ল সুনামির গতিতেই। শোকস্তব্ধ গোটা বিশ্বের ক্রীড়ামহল। মাত্র ৩৮ বছর বয়সে কীভাবে এই মৃত্যু, প্রশ্ন তুলছেন রেসলিং প্রেমীরা।

শনিবার সকালে ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট (WWE) বিবৃতি প্রকাশ করে। সেখানে লেখে, ‘WWE অত্যন্ত শোকাহত হৃদয়ে জানাচ্ছে যে, WWE-র অনুরাগীদের কাছে ব্রনসন রিড নামে পরিচিত জারমেইন হ্যালি আজ প্রয়াত হয়েছেন। জারমেইনের পরিবার, বন্ধুবান্ধব এবং অনুরাগীদের প্রতি আমাদের গভীর সমবেদনা রইল। এই কঠিন সময়ে তাঁদের পাশে রয়েছি আমরা।’

মৃত্যুর কারণ কী? WWE কর্তৃপক্ষ জানিয়েছে, মাত্র ৩৮ বছর বয়সে চিকিৎসা সংক্রান্ত জটিলতার কারণে প্রয়াত হয়েছেন রিড। তবে ঠিক কী জটিলতা তৈরি হয়েছিল, জানানো হয়নি।

 

সমর্থকেরা শোকবিহ্বল। অনেকেই বলছেন, কয়েকদিন আগে ক্রাউন জুয়েলে তাঁকে টেবিলের ওপর আছড়ে ফেলেছিলেন ওবা ফেমি। তাতে গুরুতর চোটও পান রিড। তাতেই কি মৃত্যু হয়েছে? অনেকের আশঙ্কা, শরীরের অভ্যন্তরে কোনও আঘাত পেয়েছিলেন রিড। কেউ কেউ বলছেন, কিডনিতে চোট পেয়েছিলেন রিড। তাঁর কিডনি নাকি বিকল হয়ে গিয়েছিল। সেই কারণেই এই অকাল মৃত্যু।

 

সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়ও উঠেছে। উমাগা থেকে শুরু করে এডি গেরেরো, ক্রিস বেনোয়েট, ব্রে ওয়াট, বয়স চল্লিশ পেরনোর আগে একের পর এক মৃত্যুতে অ্যাথলিটরা কতটা নিরাপদ তা নিয়ে উঠছে প্রশ্ন। পেশিশক্তি বাড়াতে অতিরিক্ত ওষুধ সেবন, মাত্রাতিরিক্ত শারীরিক কসরত, চোট সারার আগেই রিংয়ে নামিয়ে দেওয়া, বিভিন্ন কারণে এত মৃত্যু বলে অভিযোগ করছে একাংশ। 

ব্রনসন রিডের এক কন্যাসন্তান। তাঁর স্ত্রী পেইজ সন্তানসম্ভবা। তারকার মৃত্যুতে গভীর শোক রেসলিংয়ের রিংয়ে। সারভাইভার সিরিজে কি বার্তা দেয় WWE কর্তৃপক্ষ, দেখার অপেক্ষায় সকলে।

আরও পড়ুন: ভারতীয় দলের অধিনায়ক, সেই শ্রেয়স নিলেন বড় সিদ্ধান্ত! কার নেতৃত্বে খেলবেন?





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *