মুম্বই: ওয়ান ডে সিরিজের প্রথম ম্য়াচে জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় ক্রিকেট দল(Shubman Gill)। শুভমন গিলের নেতৃত্বে সিরিজের শুরুটা দারুণ করেছে টিম ইন্ডিয়া। বৃষ্টিবিঘ্নিত ম্য়াচে প্রথম ব্যাটিং করতে নেমে ১৮৫ রানের বেশি বোর্ডে তুলতে পারেনি নিউজিল্যান্ড। জবাবে ব্যাটিং করতে নামে যখন ভারত, তখন খেলায় তাল কাটে বৃষ্টি। ওভার ও লক্ষ্যমাত্রা কমে এসেছিল। যা ৫ উইকেট হারিয়েই তুলে নিয়েছিল ভারত।
ভারত-নিউজিল্য়ান্ড সিরিজে ধারাভাষ্যকারের দায়িত্ব সামলাচ্ছেন প্রাক্তন ভারত অধিনায়ক। নিজের ইউটিউব চ্যানেলে রাহানে বলেন, ‘ব্যাটিং অনুযায়ী দেখতে গেলে শুভমন গিল দারুণ পারফর্ম করেছে। যেভাবে খেলছে গিল, তা সত্যিই অসাধারণ। মাঠে নামা থেকে শুরু করে, প্রতিটি পদক্ষেপে এগিয়ে থাকে গিল। শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে ফেলার কৌশল থাকে গিলের।’
