বেঙ্গালুরু: রান্নার গ্যাসের সিলিন্ডার পৌঁছে দেওয়ার সময় বিপত্তি। গৃহস্থের দরজায় LPG সিলিন্ডারটিতে বিস্ফোরণ ঘটল। পরিস্থিতি সামাল দিতে গেলেও আটকানো গেলনা বিস্ফোরণ। অল্পের জন্য প্রাণে বাঁচলেন ডেলিভারি বয়। (Gas Cylinder Explosion)

কর্নাটকের বেঙ্গালুরুতে এই ঘটনা ঘটেছে। সেখানে একটি বাড়িতে LPG সিলিন্ডার পৌঁছে দিতে গিয়েছিলেন ডেলিভারি বয়। তিনি পৌঁছনোর কিছু ক্ষণ আগেই ঘরদোর ধুয়েমুছে সাফ করেন গৃহিণী। পুজোআচ্চা সেরে চৌকাঠে প্রদীপ জ্বালিয়ে রাখেন। (LPG Cylinder Ablaze)

এর ঠিক পর পরই কাঁধে LPG সিলিন্ডার তুলে সিঁড়ি দিয়ে উঠে আসেন ডেলিভারি বয়। দরজার সামনে সিলিন্ডারটি বসাতেই সোঁ সোঁ শব্দ শোনা যায়। দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। 

আরও পড়ুন: আমেরিকা-পাকিস্তান থেকে টাকা পাচ্ছে ককরোচ জনতা পার্টি? মারাত্মক অভিযোগ কেন্দ্রের, মুখ খুললেন অভিজিৎ-আশুতোষরা

সেই অবস্থায় LPG সিলিন্ডারটি তুলতেও যান ওই ডেলিভারি বয়। কিন্তু আগুন কার্যত গিলে ফেলতে উদ্যত হয় তাঁকে। কোনও রকমে সিলিন্ডার ফেলে দৌড় দেন তিনি। তার পরই বিস্ফোরণ ঘটে LPG সিলিন্ডারটিতে। 

সিসিটিভিতে ওই গোটা দৃশ্য় ধরা পড়েছে। দেখা গিয়েছে, ঘরে ঢোকার দরজার পাশে, সিঁড়ির দিকে সিলিন্ডারটিকে ঠেলে দেন ডেলিভারি বয়। দাউদাউ করে আগুন জ্বলতে থাকে সেখানেও। একটি গাছ রাখা ছিল ব্যালকনিতে। সেটি কার্যত ঝলসে যায়। 

আরও পড়ুন: ৪৭০০ কোটি টাকা ঢেলেছিলেন ইলন মাস্ক, তার পরও আমেরিকার মিডটার্মে ধরাশায়ী ট্রাম্প, এবার ধনকুবেরের বিরুদ্ধেও তদন্ত?

ব্যালকনিতে রাখা জিনিসপত্রেও আগুন ধরে যায়। ঘরের ভিতর থেকে প্রথমে ডেকচিতে জল নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন ওই ডেলিভারি বয়। এর পর বালতি ভর্তি জল এনে আগুনের উপর ছুড়ে দেন। কিন্তু আগুন নেভানো যাচ্ছিল না কিছুতেই। দীর্ঘ ক্ষণ চেষ্টার পর শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে। 

তদন্তে নেমে পুলিশের অনুমান, কোনও ভাবে LPG সিলিন্ডারটি থেকে গ্যাস লিক করছিল হয়ত। দরজার চৌকাঠে জ্বালিয়ে রাখা প্রদীপ থেকেই আগুন ধরে গিয়ে থাকবে। সিলিন্ডার ভর্তি থাকাতেই আগুন ভয়াবহ আকার ধারণ করে এবং বিস্ফোরণ ঘটে বলে মনে করা হচ্ছে।

ওই এলাকার বাসিন্দাদের সতর্ক করেছেন স্থানীয় বাসিন্দারা। সতর্ক করা হয়েছে ডেলিভারি বয়দেরও। গ্যাস সিলিন্ডার পৌঁছে দেওয়ার সময় সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে। বিশেষ করে উৎসবের সময় বাড়ির দরজায় প্রদীপ, মোমবাতি জালানো থাকলে বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে সকলকে।



Source link

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed