ছাত্র রাজনীতি থেকে শুরু করে দীর্ঘ রাজনৈতিক পথচলা। মণ্ডলের দু’বার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন, পাশাপাশি ১০টিরও বেশি নির্বাচনে অন্য প্রার্থীদের হয়ে প্রচারে সক্রিয় ভূমিকা পালন করেছেন তিনি। আর এবার সেই অভিজ্ঞতাকে পুঁজি করেই নিজের রাজনৈতিক জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ১৬ নম্বর ওয়ার্ডের বিজেপি মনোনীত প্রার্থী পিনাকী চক্রবর্তী।

উল্লেখ্য, ১৬ নম্বর ওয়ার্ড থেকেই পূর্বে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। সেই ওয়ার্ড থেকেই এবার বিজেপির প্রার্থী হিসেবে নির্বাচনী ময়দানে রয়েছেন পিনাকী চক্রবর্তী। ফলে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই ওয়ার্ডকে ঘিরে নির্বাচনী প্রচারে বিশেষ তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে।

এদিন নির্বাচনী প্রচারের পাশাপাশি মহিলা মোর্চার কার্যকর্তাদের উদ্যোগে পিনাকী চক্রবর্তীকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। মহিলা কার্যকর্তাদের সামনে বক্তব্য রাখতে গিয়ে নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনের নানা অভিজ্ঞতা ও অতীতের স্মৃতিচারণ করেন তিনি। একসময় অন্যদের জয়ী করার লক্ষ্যে কাজ করলেও এবার নিজেই প্রার্থী হয়ে নির্বাচনী ময়দানে নেমেছেন—এই প্রসঙ্গ তুলে ধরতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন পিনাকী চক্রবর্তী। একপর্যায়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।

পিনাকী চক্রবর্তীর দাবি, এবারের নির্বাচন অন্যান্য নির্বাচনের তুলনায় অনেকটাই আলাদা। তাঁর কথায়, মানুষ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনী প্রচারে অংশ নিচ্ছেন এবং এলাকার ঘরের ছেলেকে জয়ী করতে নিজেরাই উদ্যোগী হচ্ছেন।

এদিন বক্তব্যের শেষে হাতজোড় করে ১৬ নম্বর ওয়ার্ডের ভোটারদের কাছে আবেদন জানান পিনাকী চক্রবর্তী। আগামী ২৬ তারিখের পুর নিগম নির্বাচনে উন্নয়নের বিষয়টি বিবেচনা করে পদ্মফুল প্রতীকে ভোট দিয়ে তাঁকে সমর্থন করার আহ্বান জানান তিনি। এখন নির্বাচনের দিন ও ভোটারদের রায়ের অপেক্ষায় ১৬ নম্বর ওয়ার্ডের রাজনৈতিক মহল।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed