Last Updated:

Bengali of Table: টেবিল এমন একটি বস্তু যা প্রায় প্রত্যেক দিনই চোখের সামনে থাকে। বিভিন্ন কাজে ব্যবহারও হয়। তবু এটির বাংলা বলতে গেলে অনেককেই বেগ পেতে হবে।

'TABLE'- এর আসল বাংলা কী?
‘TABLE’- এর আসল বাংলা কী?

প্রতিযোগিতামূলক ও সরকারি চাকরির পরীক্ষায় সাধারণ জ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলীর গুরুত্ব অপরিসীম। দেশ-বিদেশের নানা বৈচিত্র্যময় তথ্য যেমন জ্ঞানের পরিধি বাড়ায়, তেমনই অন্যান্য পরীক্ষার্থীদের থেকে এগিয়ে থাকতে সাহায্য করে। সম্প্রতি এমনই একটি নিত্যদিনের জানা-অজানা প্রশ্ন নেটদুনিয়ায় চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে, যার সঠিক উত্তর অনেকে জানা সত্ত্বেও ভুল করে বসেন।

আমাদের দৈনন্দিন জীবনে এমন অনেক ইংরেজি শব্দ মিশে গেছে, যাদের প্রকৃত বাংলা প্রতিশব্দ প্রায় হারিয়ে যেতে বসেছে। ঠিক তেমনই একটি বহুল ব্যবহৃত বস্তু হলো ‘টেবিল’। পড়ার ঘর থেকে শুরু করে খাওয়ার টেবিল কিংবা অফিস—প্রতিদিনই এটি চোখের সামনে থাকলেও এর খাঁটি বাংলা নাম বলতে গিয়ে অনেকেই বেগ পান।

সাধারণত চেয়ারের ক্ষেত্রে আমরা কেদারা বা কুর্সি শব্দ দুটি ব্যবহার করে থাকি, যদিও এগুলিও বিদেশি ভাষার হাত ধরেই বাংলায় স্থান পেয়েছে। চেয়ারের বাংলা অনেকের কাছে জানাও। চেয়ারের একেবারের সঠিক বাংলা হল আরাম কেদারা। কিন্তু টেবিলের বেলায় কোনো ভিন্ন শব্দ ব্যবহারের চল আমাদের মধ্যে নেই বললেই চলে।

ভাষাবিদদের মতে, টেবিলের খাঁটি বাংলা শব্দ হলো ‘মেজ’। এছাড়া এটিকে অনেক সময় ‘চৌপায়া’ বলেও অভিহিত করা হয়। তবে ‘মেজ’ শব্দটির আগমনও সুদূর বিদেশি ভাষা থেকেই ঘটেছে। বর্তমানের ব্যবহারে এই বাংলা প্রতিশব্দটির প্রয়োগ প্রায় দেখা যায় না। ফলে ‘মেজ’ শব্দটি ধীরে ধীরে মানুষের স্মৃতি থেকে মুছে গেছে। আধুনিক যুগে সহজ ইংরেজি শব্দের আধিপত্যে এমন অনেক সুন্দর বাংলা প্রতিশব্দ বিলুপ্তির পথে।



Source link

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *