নয়াদিল্লি: দিনকয়েক পরেই আইপিএলের আসন্ন মরশুমের জন্য নিলামের আয়োজন হবে। এবারের নতুন মরশুমের আগে আইপিএলের সফলতম ফ্র্যাঞ্চাইজ়ি চেন্নাই সুপার কিংসের কোচিং স্টাফে বড় বদল ঘটেছে। এক দশকেরও অধিক সময় ধরে সিএসকের কোচিং করিয়েছেন স্টিফেন ফ্লেমিং। সেই প্রধান কোচের পদ থেকে তিনি সরে দাঁড়িয়েছেন। সরে গিয়েছিলেন মাইকেল হাসিও। এবার সিএসকে তথা অজ়ি প্রাক্তনী নতুন দায়িত্ব পেলেন।
অস্ট্রেলিয়ান কিংবদন্তিকে ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে কনসালটেন্ট কোচ তথা টি-২০ পরামর্শদাতা হিসাবে নিয়োগ করা হয়েছে। মাইকেল হাসি পরের বছরের অ্যাসেজ, বিশ্বকাপ এবং তার পাশাপাশি ২০২৮ সালের টি-২০ বিশ্বকাপ ও অলিম্পিক্সের জন্য এই বিশেষ ভূমিকায় দায়িত্ব দেওয়া হয়েছে।
