নয়াদিল্লি: প্রয়াত বিজেপি সাংসদ রামরাও সাখারাম ওয়াডকুটে। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বিজেপি-র রাজ্যসভা সাংসদের। দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস-এ (AIIMS) ভর্তি করা হয়েছিল তাঁকে। এ বছর এপ্রিল মাসেই রাজ্যসভায় সাংসদ নির্বাচিত হয়েছিলেন। (Ramrao Sakharam Wadkute Dies)
পরিবার সূত্রে খবর, শনিবার সন্ধে ৬টা নাগাদ হৃদরোগে আক্রান্ত হন রামরাও। চিকিৎসা চলাকালীন রাত ১১টা বেজে ৪৫ মিনিটে মারা যান। আদতে মহারাষ্ট্রের মরাঠাওয়াড়ার বাসিন্দা। মহারাষ্ট্র বিধান পরিষদের সদস্য ছিলেন ২০১৪ সালের জুন মাস থেকে ২০১৯ সালের অক্টোবর মাস পর্যন্ত। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। (BJP MP Dies)
Deeply saddened by the passing of Rajya Sabha MP Shri Ramrao Wadkute Ji. He will be remembered for his contribution to society and emphasis on serving the poor and downtrodden. Equally noteworthy were his efforts to strengthen the BJP in Maharashtra. My thoughts are with his family and admirers. Om Shanti. राज्यसभा खासदार श्री रामराव वडकुते जी यांच्या निधनाचे वृत्त ऐकून अतिशय दुःख झाले. समाजसेवेतील त्यांचे योगदान तसेच गरीब आणि वंचित घटकांच्या सेवेसाठी त्यांनी दिलेले प्राधान्य यासाठी त्यांचे सदैव स्मरण केले जाईल. महाराष्ट्रात भाजप पक्ष संघटना बळकट करण्यासाठी त्यांनी केलेले प्रयत्नही तितकेच उल्लेखनीय होते. या दुःखद प्रसंगी त्यांच्या कुटुंबीयांच्या आणि चाहत्यांच्या दुःखात मी सहभागी आहे. ओम शांती.
— Narendra Modi (@narendramodi) November 22, 2026
রামরাওয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, ‘রাজ্যসভার সাংসদ শ্রী রামরাও ওয়াডকুটেজীর মৃত্যুতে শোকাহত। সমাজে ওঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। দরিদ্র মানুষের সেবা করেছেন উনি। মহারাষ্ট্রে বিজেপি-র ভিত মজবুত করাতেও অবদান ছিল। ওঁর পরিবার এবং অনুগামীদের সমবেদনা জানাই। ওম শান্তি’।
আরও পড়ুন: হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক রেখা পাত্র, খাবারে বিষক্রিয়া থেকে অসুস্থ
দেবেন্দ্র জানিয়েছেন, একেবারে তৃণমূলস্তর থেকে উঠে এসেছিলেন রামরাও। জীবনযাপন ছিল অত্যন্ত সরল। জনগণের সেবায় নিবেদিতপ্রাণ ছিলেন তিনি। মানুষের কল্যাণে উৎসর্গ করেছিলেন নিজের জীবন। বিজেপি-তে সংগঠনের দায়িত্বও সামলেছেন একসময়। রাজ্যসভার চেয়ারপার্সন সিপি রাধাকৃষ্ণনও রামরাওয়ের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। তাঁর অবদান সকলে মনে রাখবেন বলে জানিয়েছেন তিনি। লোকসভার স্পিকার ওম বিড়লা সমবেদনা জানিয়েছেন পরিবারকে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার নিজের এলাকায় দেহ রাখা থাকবে রামরাওয়ের। সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন সকলে। মঙ্গলবার শেষকৃত্য সম্পন্ন হবে হিঙ্গোলীতে।
BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
