মুম্বই: সুঠাম চেহারা। আকর্ষণীয় উপস্থিতি। মূলত খলনায়কের চরিত্রে অভিনয় করলেও, চোখ ফেরাতে পারতেন না অনেকেই। একদা শাহরুখ খানের সতীর্থ, বলিউড অভিনেতা শরদ কপূরকে ঘিরে উদ্বেগ। একটি ভিডিও সামনে এসেছে, যেখানে শাহরুখের থেকে ১১ বছরের ছোট শরদকে বার্ধক্যের সঙ্গে যুঝতে দেখা গিয়েছে কার্যত। শরীরে যেন বল নেই একটুই। মানসিক ভাবেও তিনি ভেঙে পড়েছেন বলে জানা যাচ্ছে। (Sharad Kapoor)
খলনায়ক বা পার্শ্বচরিত্র হলেও, একসময় হিন্দি ছবির অতি পরিচিত মুখ ছিলেন শরদ। বাংলা ছবিতেও কাজ করেছেন তিনি। কিন্তু একটা সময় পর বড়পর্দা থেকে একেবারে গায়েব হয়ে যান। সম্প্রতি ফের খবরের শিরোনামে উঠে এসেছেন শরদ। কিছু ভিডিও সামনে এসেছে, যেখানে তাঁর শীর্ণকায় চেহারা দেখে আঁতকে উঠেছেন নেটিজেনরা। (Bollywood News)
শরদের এক বান্ধবী, ‘বেজ়ুবান পাবলিক ওয়েলফেয়ার ট্রাস্টে’র প্রতিষ্ঠাতা হেমা চৌধরি শরদের ভিডিও পোস্ট করেছেন। তিনি জানিয়েছেন, শরদের চার পোষ্যকে তুলে নিয়ে গিয়েছে পশুকল্যাণ বিভাগ। কারণ শরদের স্বাস্থ্য ভাল নেই। কিছু শারীরিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি। সেই অবস্থায় সারমেয়দের দেখভাল করতে পারছেন না। আর তাতেই শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। শরদকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই।
A heartbreaking moment for actor Sharad Kapoor, best remembered for his role in Shah Rukh Khan’s Josh. The actor recently broke down emotionally as his four beloved pet dogs were temporarily moved to an animal welfare centre. According to his longtime friend Hema Choudhary, Sharad is facing physical challenges and needs care himself. With his wife and newborn baby at home, managing four dogs without a caretaker has become difficult. The dogs are being shifted to YODA Mumbai, which will take care of them until circumstances improve. Sharad became emotional while speaking about his beloved companions. He hopes to bring them back once he moves into his new bungalow. “I cannot live without them.” He also referred to his dogs as his babies and expressed concern that they would miss him too. Hema clarified that this is not a case of animal cruelty or abandonment. She also appealed to people not to troll the actor and instead show him some compassion. Sometimes, life puts you in situations where you have to part with the very things you love the most. Wishing Sharad Kapoor better health and hoping he reunites with his four furry companions soon.
— Unknown Territory (@Beingunknown05) November 13, 2026
২০০৬ সালে শাহরুখ, ঐশ্বর্যা রাই, চন্দ্রচূড় সিংহের সঙ্গে ‘জোশ’ ছবিতে দেখা গিয়েছিল শরদকে। এই মুহূর্তে তাঁর হাত একেবারে ফাঁকা। ভিডিও বার্তা দিতে গিয়েও আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেতা। বিশেষ করে চার পোষ্যের সঙ্গে বিচ্ছেদ মেনে নিতে পারছেন না তিনি। শীঘ্রই তাদের ফিরে পেতে চান বলে জানিয়েছেন। শরদ বলেন, “এই মুহূর্তে আমার বাড়ির পরিস্থিতি ভাল নয়। নতুন বাংলো হলে ওদেরকে বলব, বাচ্চাদের ফিরিয়ে দিন। ওদের ছাড়া থাকতে পারব না আমি। অভিনেতা হিসেবে আমি খুব আবেগপ্রবণ। এত নিষ্ঠুর হতে পারেন? আমরা ভালবাসতে এসেছি।”
Remember the song “Sailaru Sailare” from Josh? This the other guy opposite SRK in the movie! Sharad Kapoor! https://t.co/ehu1pDP0u4
— Keh Ke Peheno (@coolfunnytshirt) November 14, 2026
অভিনেত্রী জয়া ভট্টাচার্য শরদের একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে অভিবেতা জানান, বার্সেলোনা সফরে ফুটবল খেলতে যান তিনি। আত্মবিশ্বাস নিয়েই মাঠে নেমেছিলেন। কিন্তু টিমে অনেক বড় বড় খেলোয়াড় ছিল। তার মধ্যেও নিজেকে মেসি মনে হচ্ছিল তাঁর। কিন্তু খেলা চলাকালীন একজনের লাথি লাগে তাঁর পায়ে। সঙ্গে সঙ্গেই বুঝতে পারি আঘাত গুরুতর। সেরে উঠতে দু’মাস সময় লাগবে বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। বিশ্রাম নিতে বলেন। সেই সমস্যা কাটেনি।
শরদ জানিয়েছেন, এখনও চিকিৎসা চলছে তাঁর। তিনি কারও কাছে হাত পাততে চান না। কিন্তু ভাল কাজের দরকার তাঁর। শরদের বক্তব্য, “আমি বলতে চাই, কাজ দরকার আমার। সাপোর্ট দরকার। আমি অভিনয় ভাল করি। আপনারাও জানেন সেটা। টাকা হয়ত ততটাও সমস্যা নয়।” জানুয়ারি থেকে কাজ শুরু করতে পারবেন বলে আশাবাদী শরদ। ছবি, টেলিভিশন, OTT, কাজ পেলেই হল বলে জানিয়েছেন।
১৯৯৬ সালে ‘দস্তক’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন শরদ। পরবর্তীতে ‘লক্ষ্য’, ‘LOC: কার্গিল’, ‘জয় হো’র মতো ছবিতে অভিনয় করেছেন।
