নয়াদিল্লি: সরকারের বিরুদ্ধে এবার বিদেশ যেতে বাধা দেওয়ার অভিযোগ তুললেন ককরোচ জনতা পার্টির সহ আহ্বায়ক সৌরভ দাস। দিল্লি থেকে ব্রিটেন যাচ্ছিলেন তিনি। ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডে বক্তৃতা করার কথা ছিল। কিন্তু তাঁকে দিল্লি বিমানবন্দরেই আটকে দেওয়া হয় বলে অভিযোগ করেছেন সৌরভ। (Saurav Das)
NEET প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে আন্দোলন করে খবরের শিরোনামে উঠে আসে ককরোচ জনতা পার্টি। এর পর ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতেও পথে নামে তারা। সেই নিয়ে টানাপোড়েনের মধ্যে জেলেও যেতে হয় সৌরভকে। এবার বিদেশযাত্রায় বাধা দেওয়ার অভিযোগ তুললেন তিনি। (Cockroach Janta Party)
সৌরভ জানিয়েছেন, দিল্লির ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের বিমান ধরার কথা ছিল তাঁর। ককরোচদের আন্দোলন নিয়ে বক্তৃতা করার কথা ছিল অক্সফোর্ডে। রাত ১টায় বিমান ছাড়ার কথা ছিল। সেই মতো সময় থাকতে বিমানবন্দরে পৌঁছেও যান তিনি। কিন্তু ইমিগ্রেশন কাউন্টারে পৌঁছলে জানানো হয়, তাঁর পাসপোর্ট ‘ফ্ল্যাগড’।
🚨This coward government did not allow me to board my flight to London where I was invited by prestigious universities like Oxford, Cambridge, LSE, Edinburgh to deliver talks on the cockroach movement. Indian students put their heart and soul to organise the events but this anti-intellectual govt was scared of me going to these prestigious institutions! @Cockroachisback
— Saurav Das (@SauravDassss) November 23, 2026
আরও পড়ুন: বাংলাদেশ ফেরার দিনক্ষণ জানিয়ে দিলেন শেখ হাসিনা, কোন বিমানে চেপে যাবেন? পছন্দ জানালেন
গভীর রাতে দিল্লি বিমানবন্দর থেকেই ভিডিও বার্তা পোস্ট করেন সৌরভ। বলেন, “রাত ১টায় বিমান ছিল। ঐতিহ্যশালী অক্সফোর্ডের ছাত্র সংসদ আমন্ত্রণ জানিয়েছিল বক্তৃতা করার জন্য। কিন্তু ইমিগ্রেশন কাউন্টারে গিয়ে জানতে পারি আমার পাসপোর্ট ফ্ল্যাগ করে দেওয়া হয়েছে। এই কাপুরুষ সরকার আমাকে দেশের বাইরে যাওয়া আটকে দিয়েছে।”
আরও পড়ুন: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
সৌরভ আরও বলেন, “সরকার এত ভয় পাচ্ছে কেন? শিক্ষিত যুবক যাচ্ছিল…ভুল করেছি অনেক। বিজয় মাল্য, ললিত মোদি, নীরব মোদি হতাম যদি, ব্যাঙ্কের হাজার হাজার কোটি লুঠ করলে তাহলে হয়ত যেতে দিত। অরুণ জেটলির মতো কারও সঙ্গে প্রাইভেট মিটিং হতো। তার পরই বেরিয়ে যেতে পারতাম। কিন্তু আমরা তো গুন্ডামি করতে পারি না, মারামারি করতে পারি না, হুমকি দিতে পারি না। তাই আটকে দেওয়া হয়। ভাল কাজ করতে দেওয়া হয় না। এত সম্মানীয় জায়গা থেকে আমন্ত্রণ পেয়েছিলাম। কিন্তু এই সরকার তো শিক্ষার বিরোধী। স্কুলগুলির অবস্থা দেখুন! এই সরকার কাপুরুষ। ককরোচ আন্দোলনে এত ভয় পেয়েছে যে পাসপোর্টেও আঘাত হানছে। এতে কি আমরা দমে যাব? হবে না। সময় আছে হাতে। জীবনে অনেক কিছু করতে হবে। এতে ওদের ভয়ভীতিই সামনে চলে আসছে। মন্ত্রিসভাও বাড়াতে পারছেন না প্রধানমন্ত্রী। কারণ মন্ত্রীরা পদত্যাগ করতে চাইছেন না। এমন প্রধানমন্ত্রী দেশ চালাচ্ছেন। ভয় তো পাবেনই।”
Wish Saurav had looted a bank or committed financial fraud, then the government would definitely have allowed him to fly to London.
— Abhijeet Dipke (@abhijeet_dipke) November 23, 2026
এ নিয়ে সরকারের সমালোচনা করেছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেও। তাঁর বক্তব্য, ‘ব্যাঙ্ক লুঠ করলে, অর্থনৈতিক জালিয়াতি করলে সরকার অবশ্যই সৌরভকে লন্ডন উড়ে যেতে দিত’।
India-Nepal Meeting: প্রধানমন্ত্রী মোদির সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠকে নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ
