বেঙ্গালুরু: সরকারি হাসপাতালের মধ্যে রোগীকে যৌন হেনস্থার অভিযোগ। মেঝেয় শুয়ে থাকা রোগীকে অশ্লীল ভাবে স্পর্শ করতে দেখা গেল এক যুবককে। সিসিটিভি-তে ধরা পড়েছে গোটা ঘটনা। ধড়ফড়িয়ে উঠে বসেন ওই মহিলা। অভিযুক্তকে সটান থাপ্পড় কষিয়ে দেন তিনি। (Woman Assaulted in Hospital)

কর্নাটকের হাভেরী জেলা হাসপাতাল থেকে এই ঘটনা সামনে এসেছে। সরকারি হাসপাতালের মেঝেয় জায়গা পেয়েছিলেন ওই মহিলা রোগী। গায়ে কম্বল চাদর মুড়ি দিয়ে শুয়েছিলেন মহিলা রোগী। সেই সময় ওয়ার্ডে ঘোরাফেরা করতে দেখা যায় এক যুবককে। কিছু ক্ষণ ঘোরাঘুরি করে এক রোগীর শয্যার নীচে ঝুকে পড়ে সে। (Crime News)

যে সিসিটিভি ফুটেজ সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে, প্রথমে ডান দিকের মেঝেয় শুয়ে থাকা এক রোগীর দিকে গড়িয়ে যায় ওই যুবক। সেখানে সুবিধা করতে না পেরে বাঁ দিকের মেঝেতে শুয়ে থাকা মহিলা রোগীর দিকে সরে আসে। চাদর টেনে ভিতরে ঢুকে পড়ে। এর পর অশালীন ভাবে স্পর্শ করতে শুরু করে ওই মহিলাকে। 

আরও পড়ুন: তৃণমূলের পরাজয়ে কষ্ট হয়নি, বরং তেড়ে ঘুমিয়েছেন, জানালেন ব্রাত্য বসু, আর কি রাজনীতি করবেন? দিলেন জবাব

আচমকা গায়ে স্পর্শ পেয়ে ধড়ফড়িয়ে উঠে বসেন ওই মহিলা। পাশে ওই যুবককে শুয়ে থাকতে দেখে উঠে দাঁড়ান। এর পর থাপ্পড় বসিয়ে দেন গালে। চিৎকার-চেঁচামেচিতে অন্য রোগীরাও উঠে বসেন। এগিয়ে আসেন কয়েক জন। তর্ক, বচসা থেকে মারামারি-হাতাহাতি শুরু হয়ে যায়। 

তবে শেষ পর্যন্ত হাত ছাড়িয়ে ওই যুবক পালিয়ে যেতে সফল হয় ওই যুবক। জানা গিয়েছে, রাত ২টো নাগাদ হাসপাতালের ওই ওয়ার্ডে প্রবেশ করে সে। হাসপাতাল থেকে পর পর যে মোবাইল ফোন চুরির ঘটনা সামনে এসেছে, তাতেও ওই যুবক জড়িত থাকতে বলে অনুমান করা হচ্ছে। গত সপ্তাহে হাসপাতাল থেকে কমপক্ষে ১০টি মোবাইল ফোন চুরি যায়।

আরও পড়ুন: ‘যদি উল্টোটা বলি! উনি আমাকে কুপ্রস্তাব দিয়েছেন, আমি রাজি হইনি!’, মহিলার অভিযোগ নিয়ে মুখ খুললেন ব্রাত্য বসু

গোটা ঘটনায় উত্তেজনা ছড়ায়। হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন রোগীর পরিবার-পরিজন থেকে স্থানীয় মানুষজনও। অভিযুক্তকে শনাক্ত করে কড়া শাস্তি দিতে হবে বলে দাবি তুলেছেন তাঁরা। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *