India-Bangladesh: গঙ্গার আরও জল চাইছে বাংলাদেশ, ভারত কী রাজি হবে? মুখোমুখি বসল দুই দেশ

ফাইল চিত্র।Image Credit: PTI

ঢাকা: আর মাত্র ২৪ দিন বাকি। তারপরই শেষ হয়ে যাবে গঙ্গা জল চুক্তি। এবার কি গঙ্গার জল নিয়ে টানাপোড়েন শুরু হবে নাকি রফাসূত্রে পৌঁছবে? আজ থেকে ঢাকায় শুরু হচ্ছে ভারত-বাংলাদেশ গঙ্গা জল চুক্তির জয়েন্ট কমিটির বৈঠক।

সরকার বদলালেও দুই দেশের মধ্যে টানাপোড়েন কমেনি। এবার আলোচ্য বিষয় গঙ্গা জলচুক্তি। ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গা-পদ্মা জল বণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। গঙ্গার জল নিয়ে বাংলাদেশের সঙ্গে ৩০ বছরের চুক্তি হয়েছিল। সেই সময় ভারতে কেন্দ্রে ছিল এইচডি দেবগৌড়ার যুক্তফ্রন্ট সরকার। ঢাকায় ছিল শেখ হাসিনার সরকার। আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে ভারত-বাংলাদেশ গঙ্গা জল বন্টন চুক্তি। তার আগেই এই বৈঠক।

গতকালই ভারতের জয়েন্ট রিভার্স কমিশনের প্রধান শরৎচন্দ্রর নেতৃত্বে চার সদস্যের টিম ঢাকায় পৌঁছেছে। আজ, ২১ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত বৈঠক চলবে। তবে এই বৈঠকে চুক্তির পুনর্নবীকরণ বা মেয়াদ বৃদ্ধি নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হবে না বলেই জানা গিয়েছে। ভারত-বাংলাদেশের মধ্যে গঙ্গার জলচুক্তি নিয়ে  সিদ্ধান্ত প্রধানমন্ত্রী পর্যায়ের বৈঠক থেকেই চূড়ান্ত হবে।

সূত্রের খবর, চুক্তির রূপরেখা বাস্তব পরিস্থিতি অনুযায়ী সম্পূর্ণ বদলাতে চাইছে বাংলাদেশ। খরার সময় ধারাবাহিকভাবে জলের যোগান চুক্তিতে নিশ্চিত করাতে চায় ঢাকা। অন্যদিকে, আন্তর্জাতিক পর্যায়ে গঙ্গা জল চুক্তি সম্পন্ন করার আগে বিহারের মতামত নেওয়ার জন্য আগেই নয়া দিল্লিকে আবেদন করে রেখেছেন বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *