সুন্দরবনের বিস্তীর্ণ ম্যানগ্রোভ অরণ্য শুধু বন্যপ্রাণীর আবাসস্থল নয়, প্রাকৃতিক সম্পদেরও এক অফুরন্ত ভাণ্ডার। এই জঙ্গলের বিভিন্ন গাছের ফুল থেকে মৌমাছিরা সংগ্রহ করে মধু। তবে কেওড়া, খলসি, গরান, গেওয়া, সুন্দরী কিংবা বাইন, প্রতিটি ফুলের মধুর রং, স্বাদ, ঘ্রাণ ও ঘনত্ব আলাদা। ফুলের এই বৈচিত্র্যই সুন্দরবনের মধুকে দিয়েছে স্বতন্ত্র পরিচিতি। (ছবি ও তথ্য – জুলফিকার মোল্যা)

