অকল্যান্ড: আর কয়েক ঘণ্টা পরেই অকল্যান্ডে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে (IND vs NZ) পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজ় শুরু হয়ে যাবে। সেই সিরিজ়ের আগে ভারতের টপ অর্ডার কি হবে, তা জানিয়ে দিলেন ভারতের ওয়ান ডে অধিনায়ক শুভমন গিল (Shubman Gill)।

প্রথম তিন ম্যাচে গিল ভারতীয় দলের অধিনায়কত্ব করবেন। তারপরে টেস্ট সিরিজ়ের প্রস্তুতির জন্য তিনি সরে যাবেন, শ্রেয়স আইয়ার শেষ দুই ওয়ান ডেতে ভারতের অধিনায়কত্ব করবেন। গিল সেই সিরিজ়ের প্রথম তিন ওয়ান ডেতে ভারতীয় টপ অর্ডার কী হবে, তা আগেভাগেই জানিয়ে দিলেন। তিনি জানালেন টপ অর্ডারে তিনি রোহিত শর্মা, বিরাট কোহলি এবং শ্রেয়স আইয়ার ব্যাট করবেন। তবে পরিস্থিতি বুঝে পাঁচ ও ছয় নম্বরে কারা খেলবেন সেটা নির্ধারিত হবে।

আরও পড়ুন:- সিরিজ় শুরুর আগেই জোড়া ধাক্কা, ভারতের বিরুদ্ধে ওয়ান ডে থেকে ছিটকে গেলেন দুই কিউয়ি ক্রিকেটার 

প্রাক ম্য়াচ সাংবাদিক সম্মেলনে গিলকে বলতে শোনা যায়, ‘পাঁচ ও ছয় নম্বরের জায়গাটা আমরা ফ্লোটিং রাখব। টপ চারে কারা ব্যাচ করবেন, সেটা সেট এবং সকলেই আমরা ডান হাতি ব্যাটার। তাই তারপরে বাঁ-হাতি ব্যাটারের প্রয়োজন হলে অক্ষর ভাই ব্যাটে নামতে পারেন, আবার পরিস্থিতিবুঝে কেএল ভাইকেও পাঠাতে পারি। তাই ওই দুই স্থান ফিক্স নয়।’ 

হালে গিল ঘাড়ের ব্যথায় বারংবার সমস্যায় পড়েছেন। তবে এই সিরিজ়ের আগে তাঁর ঘাড়ে আপাতত কোনও সমস্যা বা অস্বস্তি অনুভূত হয়নি বলেই স্পষ্ট করে দেন গিল। তাঁকে বলতে শোনা যায়, ‘কোনও সমস্যা হচ্ছে না। আমি তো প্রায় ঘণ্টা দেড়েক ব্যাটিং এবং তারপরে ফিল্ডিং করলাম, সেই সময়ে আমার কোনওরকম সমস্যা অনুভূত হয়নি।’

এরই মাঝে সিরিজ় শুরুর আগে আবার কিউয়ি শিবিরে উদ্বেগ। নিউজ়িল্যান্ডের দুই তারকা অলরাউন্ডার রাচিন রবীন্দ্র ও মার্ক চাপম্যান তো সিরিজ় থেকেই ছিটকে গিয়েছেন। এবার প্রথম ওয়ান ডে থেকে ছিটকে গেলেন ওপেনার ডেভন কনওয়েও। অনুশীলনের সময় কনওয়ে সতীর্থ ম্যাট হেনরির সঙ্গে ধাক্কা খান। এর ফলে তাঁর কনকাশন হয় এবং নিয়ম অনুযায়ী তাঁর আর কালকের ম্যাচ খেলা হবে না।

কনওয়ে এবং ম্যাট হেনরি, উভয়েই উঁচু ক্যাচ ধরতে গিয়ে মঙ্গলবার অনুশীলন সেশনে ধাক্কা খান। দুই খেলোয়াড়েরই তড়িঘড়ি মাঠে চিকিৎসা শুরু করা হয় এবং মাথায় আঘাতের জন্য চিকিৎসা করা হয়। কনওয়েকে হাসপাতালে পরীক্ষার জন্য নিয়ে যাওয়া এবং তারপরেই তাঁর কনকাশন ধরা পড়ে। আজ বুধবার তাঁর প্রথম ওয়ান ডে থেকে ছিটকে যাওয়ার খবর সামনে আসে। দুই খেলোয়াড়কেই আপাতত পর্যবেক্ষণে রাখা হচ্ছে এবং সিরিজ়ের পরবর্তী ম্যাচগুলিতে তাঁরা খেলবেন কি না, সেই বিষয়ে আপডেট দেওয়া হবে।



Source link

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *