মাউন্ট মাউনগানুই: ওয়ান ডে সিরিজে ২-০ এগিয়ে ভারত। নিউজ়িল্যান্ডের (IND vs NZ) বিরুদ্ধে তৃতীয় ম্যাচ বৃষ্টিতে ধুয়ে গিয়েছে। আজ মাউন্ট মাউনগানুইয়ে সিরিজের চতুর্থ ম্যাচ। আজ জিতলেই পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজ জিতে নেবে ভারত। নিউজ়িল্যান্ডকে পড়তে হবে বিরল লজ্জার মুখে। দেশের মাটিতে টানা ১১টি ওয়ান ডে সিরিজ জেতার পর কোনও দ্বিপাক্ষিক সিরিজ হারবে কিউয়িরা। ২০১৯ সালে শেষবার ভারতের কাছেই দেশের মাটিতে ওয়ান ডে সিরিজ হেরেছিল নিউজ়িল্যান্ড।
আজ ভারতকে নেতৃত্ব দিচ্ছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। ওয়ান ডে দলের নিয়মিত অধিনায়ক শুভমন গিল টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য শেষ দুটি ওয়ান ডে ম্যাচ খেলছেন না তিনি। আজ ফলাফল কি হবে? শেষ হাসি কাদের জন্য তোলা থাকবে?
টস ভাগ্য সঙ্গ দিচ্ছে ভারতের। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন শ্রেয়স আইয়ার। দলে চমকও রয়েছে। একসঙ্গে তিনটি পরিবর্তন করা হল ভারতীয় একাদশে। টসের পর শ্রেয়স জানিয়ে দিলেন, এই ম্যাচে খেলছেন রুতুরাজ গায়কোয়াড়, ঈশাণ কিষাণ ও কুলদীপ যাদব।
টসের পর শ্রেয়স বলেন, ‘আমরা প্রথমে বোলিং করব। রান তাড়া করার কৌশল নেব। পিচ, পরিবেশ, পরস্থিতি ও শিশির মিলিয়ে রান তাড়া করাটাই শ্রেয় মনে হয়েছে। গতকাল দেখেছিলাম পিচে সামান্য ঘাসও রয়েছে। তবে আজ উইকেট বেশ শুকনো দেখাচ্ছে। সন্ধ্যায় শিশির পড়ছে। সেই কারণেই আরও প্রথমে বোলিং করার সিদ্ধান্ত।’
#TeamIndia Captain @ShreyasIyer15 wins the toss and elects to bowl first at the Bay Oval. Ruturaj Gaikwad, Ishan Kishan and Kuldeep Yadav come into the Playing XI. Live – https://t.co/5IIzn3UMi2 #NZvIND https://t.co/H98922KsiL
— BCCI (@BCCI) November 13, 2026
শুভমন গিলের পরিবর্তে নেতৃত্ব দেওয়া নিয়ে শ্রেয়স বলেছেন, ‘আগের ম্যাচগুলি বিশ্লেষণ করেছি। মনোভাব, মানসিকতা দারুণ ছিল। এই ম্যাচটিকে আমরা নক আউট হিসাবে দেখছি। আমাদের দলে তিনটি পরিবর্তন হয়েছে। রুতুরাজ, ঈশান কিষাণ ও কুলদীরপ যাদব খেলছে।’
নিউজ়িল্যান্ডের একাদশ
টিম সেইফার্ট (উইকেটকিপার), উইল ইয়ং, নিক কেলি, ডিন ফক্সক্রফ্ট, ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), ক্রিস্টিয়ান ক্লার্ক, কাইল জেমিসন, ম্যাট হেনরি ও ম্যাথু ফিশার
ভারতের একাদশ
রোহিত শর্মা, রুতুরাজ গায়কোয়াড়, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), ঈশান কিষাণ (উইকেটকিপার), অক্ষর পটেল, নমন ধীর, আকিব নবি, কুলদীপ যাদব, গুরনূর ব্রার ও অর্শদীপ সিংহ
