মাউন্ট মাউনগানুই: ভারতের ব্যাটিং বিপর্যয় আর মাউন্ট মাউনগানুই যেন সমার্থক হয়ে গিয়েছে। ওয়ান ডে সিরিজের চতুর্থ ম্যাচে ভারত মাত্র ৮৯ রানে অল আউট হয়ে গিয়ে ২৪৪ রানের বিরাট ব্যবধানে ম্যাচ হেরেছিল। সিরিজের শেষ ম্যাচে ২০৯ রানে অল আউট হয়ে গেল ভারত। ৪২.১ ওভারে। ৪৭ বল বাকি থাকতে। নিউজ়িল্যান্ডের হয়ে আগের ম্যাচে বল হাতে ঘাতক হয়ে উঠেছিলেন ম্যাট হেনরি। রবিবার ৩টি করে উইকেট নিলেন জেকব ডাফি ও অধিনায়ক মিচেল স্যান্টনার।
একটি লজ্জার নজিরও গড়ে ফেলল ভারতীয় দল। ২০২৪ সালের শ্রীলঙ্কা সফরের পর এই প্রথম কোনও দ্বিপাক্ষিক ওয়ান ডে সিরিজের দুই ম্যাচে ২২৫ রানের কমে অল আউট হল ভারত। ২০১৫ সালের ক্রিকরেট বিশ্বকাপ থেকে ধরলে, পরের ১১ বছরে মোটে দুবার ঘটল এই ঘটনা।
রবিবার নিউজ়িল্যান্ডের পেসার ও স্পিনার – কোনও আক্রমণই সামলাতে পারল না ভারত। পেসারদের ২২.১ ওভারে উঠল ১২৫ রান। হারাতে হল ৬ উইকেট। স্পিনারদের ২০ ওভারে ৮২ রানে হারাতে হল ৪ উইকেট।
Innings Break! After having put to bat first, #TeamIndia are all out for 209 runs in 42.1 overs in the 5th ODI. Scorecard – https://t.co/wqxhoXb2WC #NZvIND https://t.co/OzZxPxZhQZ
— BCCI (@BCCI) November 15, 2026
একটা সময় মনে হয়েছিল ভারতের স্কোর দুশো পেরবে না। শেষ উইকেটে অর্শদীপ সিংহ ও মহম্মদ সিরাজ় ২৬ রান যোগ করায় সেই লজ্জার হাত থেকে নিস্তার পাওয়া গিয়েছে। অর্শদীপ ও সিরাজ – দুজনই করলেন ১৪ রান করে। ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে ১১ নম্বরে নেমে ভারতের তৃতীয় ব্যাটার হিসাবে ২টি ছক্কা মারলেন অর্শদীপ। ১৯৯৬ সালে টরন্টোয় পাকিস্তানের বিরুদ্ধে বেঙ্কটেশ প্রসাদ ও ২০১৪ সালে ফাতুল্লায় শ্রীলঙ্কার বিরুদ্ধে মহম্মদ সামি এই নজির গড়েছিলেন। ১১ নম্বরে ব্যাট করতে নেমে ভারতের তৃতীয় ব্যাটার হিসাবে প্রথম বলেই ছক্কা মারলেন অর্শদীপ। বেঙ্কটেশ প্রসাদ ও যশপ্রীত বুমরার পর।
After three early wickets, Captain @ShreyasIyer15 and @akshar2026 steady ship for #TeamIndia with a 50-run partnership. Live – https://t.co/wqxhoXb2WC #NZvIND https://t.co/xuucfi1Oqu
— BCCI (@BCCI) November 15, 2026
ব্যাট হাতে লড়াই করলেন শুধু অক্ষর পটেল ও ঈশান কিষাণ। দুজনই ৪৬ রান করে করেছেন। রোহিত শর্মা ও বিরাট কোহলি ফের ব্য়র্থ।
আরও পড়ুন: জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
