আমাদের দৈনন্দিন জীবনে সকাল থেকে রাত পর্যন্ত কেনাকাটার অন্যতম মাধ্যম হলো কয়েন। বাস, ট্রাম, অটো থেকে শুরু করে বাজার-দোকান—সবখানেই এই ধাতব মুদ্রার অবাধ প্রবাহ। কিন্তু আপনি কি জানেন, ভারতের মোট ৪টি প্রধান টাঁকশালে এই কয়েনগুলো তৈরি হয়? আর হাতে থাকা কয়েনটি কোন টাঁকশালে তৈরি, তা মুদ্রাটির ওপর থাকা কয়েকটি বিশেষ চিহ্ন দেখেই খুব সহজে চিনে নেওয়া সম্ভব।
