নয়াদিল্লি: ২০২৭ আইপিএল মরশুমের আগে আজই সকল ফ্র্য়াঞ্চাইজ়িদের রিটেনশন তালিকা প্রকাশের শেষদিন। সেই শেষদিনে সরকারিভাবে দুইটি বড় ট্রেড ঘোষণা করা হল। একদিকে ফের একবার ট্রেডের মাধ্যমে দলবদল করলেন মহম্মদ শামি (Mohammed Shami)। অপরদিকে, ট্রেডের মাধ্যমেই অবশেষে নিজেদের দীর্ঘদিনের টার্গেটকে দলে নিল গুজরাত টাইটান্সও।
গত মরশুমেই মহম্মদ শামিকে ট্রেডের মাধ্যমেই ১০ কোটি টাকায় সানরাইজার্স হায়দরাবাদ থেকে লখনউ সুপার জায়ান্টস দলে নিয়েছিল। এক মরশুম পরেই ফের একবার তিনি ট্রেডের মাধ্যমে রিটেনশন ডেডলাইন ডেতে নতুন দলে যোগ দিলেন। এবার তাঁকে রাজস্থান রয়্যালসের জার্সি গায়ে দেখা যাবে। তবে এ মরশুমে ১০ কোটি নয়, তাঁর বেতন আট কোটি টাকা ধার্য করা হয়েছে। তাঁর পাশাপাশি এম সিদ্ধার্থও লখনউ থেকে রাজস্থানে পাড়ি দিয়েছেন। বাঁ-হাতি স্পিনারের বেতন ৭৫ লক্ষ টাকা।
আরও পড়ুন:- ট্রেডের মাধ্য়মে আইপিএলে দলবদল করবেন অক্ষর পটেলও? জল্পনা নিয়ে মুখ খুলল দিল্লি ক্যাপিটালস
পরিবর্তে উল্টোদিকে এসেছেন স্যাম কারান (Sam Curran)। কারানকেও রাজস্থান গত মরশুমে ট্রেডের মাধ্যমে সিএসকে থেকে দলে নিয়েছিল। তবে তিনি গত মরশুমে চোটের কারণে একটি ম্যাচও খেলেননি। তাঁকে নতুন মরশুমে ট্রেডের মাধ্যমে লখনউ সুপার জায়ান্টসে পাঠানো হল। ২০২২ সালের টি-২০ বিশ্বকাপের সেরা ক্রিকেটারকে ২.৪ কোটি টাকায় দলে নিল লখনউ সুপার জায়ান্টস।
🚨 𝗔𝗻𝗻𝗼𝘂𝗻𝗰𝗲𝗺𝗲𝗻𝘁 🚨 Mohd Shami and M. Siddharth traded to @rajasthanroyals, Sam Curran traded to @LucknowIPL. More Details 🔽 | #TATAIPL https://t.co/Y6bdr1YXma
— IndianPremierLeague (@IPL) November 17, 2026
অপরদিকে, হর্ষল পটেল সানরাইজার্স হায়দরাবাদ থেকে গুজরাত টাইটান্সে যোগ দিলেন। গুজরাত গত দুই নিলামে হর্ষলকে দলে নেওয়ার প্রচেষ্টা করেও ব্যর্থ হয়েছিল। তবে অবশেষে তাঁরা তাঁদের লক্ষ্যপূরণ করল। আইপিএলে দুইবার সর্বোচ্চ উইকেটশিকারি হিসাবে ‘পার্পল ক্যাপ’ জেতা হর্ষলকে টাইটান্সরা দলে নিল।
🚨 𝗔𝗻𝗻𝗼𝘂𝗻𝗰𝗲𝗺𝗲𝗻𝘁 🚨 Harshal Patel traded to @gujarat_titans from @SunRisers at a revised fee of INR 4 Crore. More Details 🔽 | #TATAIPL https://t.co/9nfw0qESbL
— IndianPremierLeague (@IPL) November 17, 2026
তবে গত মরশুম থেকে তাঁর মূল্য একেবারে অর্ধেক হয়ে গিয়েছে। গত নিলামে আট কোটি টাকায় হর্ষলকে সানরাইজার্স দলে নিলেও, এবার তিনি মাত্র চার কোটিতে টাইটান্সে যোগ দিলেন।
