নয়াদিল্লি: সাম্প্রতিক অতীতে বারংবার আন্তর্জাতিক এবং অস্ট্রেলিয়ান ক্রিকেটকে প্রাধান্য দেওয়ার লক্ষ্যে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন। মিচেল স্টার্ক (Mitchell Starc) তো বহু বছর আইপিএল খেলেনইনি। আসন্ন মরশুমে ফের একবার অস্ট্রেলিয়ার ঠাসা সূচি। সেই লক্ষ্যেই একাধিক অস্ট্রেলিয়ান মহাতারকা ক্রিকেটার আইপিএল থেকে সরে দাঁড়ালেন এবং তাঁদের ছেড়েও দেওয়া হল।

আজকেই আইপিএলের ফ্র্যাঞ্চাইজ়িদের রিটেনশন তালিকা প্রকাশ করার শেষদিন ছিল। সেই তালিকা ইতিমধ্যেই ১০ দল প্রকাশ করে দিয়েছে। এই তালিকা প্রকাশের আগেই শোনা যাচ্ছিল মিচেল স্টার্ক ও ট্র্যাভিস হেড (Travis Head) আসন্ন মরশুমের আইপিএলের জন্য উপলব্ধ থাকতে পারবেন না বলেই ফ্র্যাঞ্চাইজ়িদের জানিয়েছেন। সেই জল্পনা কার্যত সত্যি করে সন্ধেতে তাঁদের দুই ফ্র্যাঞ্চাইজ়ি যথাক্রমে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) ও সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) তাঁদেরকে ছেড়ে দিল। আসন্ন আইপিএল মরশুমে আর বিখ্যাত ট্র্যাভিষেক জুটিকে সানরাইজার্স জার্সিতে আইপিএলে খেলতে দেখা যাবে না।

আরও পড়ুন:- নেই পাথিরানা, মুস্তাফিজুর, নিলামের আগে কেকেআরের তরফে মোট ১২ জন ক্রিকেটারকে ছেড়ে দেওয়া হল 

২০২৭ সালে অস্ট্রেলিয়ার একেবারে ঠাসা সূচি। বছরের শুরুতে ভারত সফরের পরে আইপিএল এবং তারপরে অ্যাসেজ় সিরিজ় এবং শেষের দিকে আফ্রিকায় আয়োজিত বিশ্বকাপ। এই সবের মাঝের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে কোয়ালিফাই করলে সেই ম্য়াচও রয়েছে। সব মিলিয়ে বিশ্রামের জো নেই। এই পরিস্থিতিতেই অস্ট্রেলিয়ান খেলোয়াড়রা কী করবেন, সেই নিয়ে একটা প্রশ্নচিহ্ন ছিলই। মিচেল স্টার্ক এবং হেড, উভয়েই অজ়ি টেস্ট এবং ওয়ান ডে একাদশের অবিচ্ছেদ্য অঙ্গ। তাই এই দুই তারকা ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা ভেবেই তাঁদের ফ্র্যাঞ্চাইজ়িদর এই আইপিএলে না খেলার পূর্বাভাস দিয়েছিলেন বলে রিপোর্ট দাবি করা হচ্ছিল। সেইমতোই তাঁদের ফ্র্যাঞ্চাইজ়িরা তাঁদের ছেড়ে দিল।

এই একই কারণে কিন্তু ক্য়ামেরন গ্রিনকে নিয়েও প্রশ্নচিহ্ন ছিল। গত আইপিএল মরশুমে ক্যামেরন গ্রিনকে সর্বোচ্চ ২৫ কোটি ২০ লক্ষ টাকার বিনিময়ে দলে নিয়েছিল কেকেআর। গ্রিনের মরশুম খুব একটা আহামরি ছিল না। উপরন্তু, তিনিও অস্ট্রেলিয়ার টেস্ট এবং ওয়ান ডে দলের অঙ্গ। তাই তিনি এ মরশুমের জন্য উপলব্ধ থাকবেন কি না, সেই নিয়ে প্রশ্ন ছিল। পাশাপাশি তাঁকে ছেড়ে দিয়ে পরবর্তীতে নিলামে কম দামে নেওয়ারও সুযোগ ছিল। তবে তা সত্ত্বেও কেকেআর মোট ১২জন ক্রিকেটারকে রিলিজ় করলেও, ক্যামেরন গ্রিনকে রিটেন করল। পাশাপাশি সানরাইজার্স হায়দরাবাদও কিন্তু হেডকে ছেড়ে দিলেও, অজ়ি অধিনায়ক এবং তাঁদের ফ্র্যাঞ্চাইজ়ি অধিনায়ক প্যাট কামিন্সকে রিটেন করল।  



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *