শাহরুখের গান নিয়ে বিতর্ক।Image Credit: YouTube

নয়া দিল্লি: রিলিজের আগেই বিতর্কে শাহরুখ খানের (Shah Rukh Khan) সিনেমা কিং (King)। শাহরুখকে জিহাদি বললেন বিজেপি বিধায়ক রবি নেগী (Ravi Negi)। সিনেমা বয়কটের ডাক দেওয়া হল। কেন এই বয়কটের ডাক? বিতর্কের মূলে দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) একটি পোশাক।

দিল্লির প্রতাপগঞ্জের বিধায়ক দেশজুড়ে শাহরুখ খানের সিনেমা বয়কটের ডাক দিয়েছেন। বিজেপি বিধায়কের দাবি, কিং সিনেমার ‘তু মিল যায়ে’ গানে দীপিকা পাড়ুকোনকে গেরুয়া রঙের পোশাক পরে শাহরুখের সঙ্গে নাচতে দেখা গিয়েছে। ওই সিন বা দৃশ্য যদি বাদ না দেওয়া হয়, তাহলে দেশজুড়ে কিং সিনেমা বয়কট করা হবে।

বিজেপি বিধায়ক রবি নেগী শাহরুখ খানকে ‘জিহাদি’ বলে আক্রমণ করেন এবং বলেন, “যদি শাহরুখ খান এই সিন না সরায়, তাহলে আমরা দেশজুড়ে কিং বয়কটের ডাক দেব।”

তিনি আরও বলেন, এসআরকে এবং দেশের এই জিহাদি লোকজন, এরা দেশ থেকেই টাকা উপার্জন করে এবং দেশকেই অবমাননা করে। ওদের গেরুয়া নিয়ে সমস্যা রয়েছে। দীপিকা তো শুধু একটা তুরুপের তাস। আমি শাহরুখ খানকে জিহাদি বলব।  সনাতনে আমরা বিশ্বাস করি। এরা এই ধরনের পোশাক পরে এবং অশ্লীল নাচ করে।

একইসঙ্গে ওই বিজেপি নেতা শাহরুখের ২০২৩ সালে মুক্তি পাওয়া পাঠান সিনেমা ঘিরে যে বিতর্ক হয়েছিল, সে কথাও মনে করিয়ে দেন। ওই সিনেমাতেও দীপিকার গেরুয়া বিকিনি নিয়েই বিতর্ক হয়েছিল। শেষ পর্যন্ত ওই দৃশ্য বদলে দেওয়া হয়। ওই প্রসঙ্গ তুলেই তিনি বলেন যে শাহরুখের কিং সিনেমার গান নিয়েও বিক্ষোভ দেখানো হতে পারে।

হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমরা শাহরুখ খানকে হুঁশিয়ার করছি যে যদি এই সিন পরিবর্তন না করা হয়, তাহলে দেশজুড়ে প্রতিবাদ হবে। সনাতন ধর্মের বিরুদ্ধে কোনও কিছু বরদাস্ত করা হবে না”। ধর্মীয় ভাবাবেগে আঘাত করতেই এটা পরিকল্পনা করে করা হয়েছে বলে দাবি করেন দিল্লির বিজেপি বিধায়ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed