নয়াদিল্লি: ডিলিমিটেশন বিল নিয়ে অবস্থানে অনড় এমকে স্ট্যালিন। সংসদে ডিলিমিটেশন বিলকে সমর্থনই করবে DMK. I.N.D.I.A শিবিরের অনুরোধেও বরফ গলল না। বার বার করে বোঝানো হলেও, মমতা বন্দ্যোপাধ্যায়, রেবন্ত রেড্ডির তরফে জোরাল যুক্তি দেওয়া হলেও স্ট্যালিন অবস্থান বদলাতে রাজি হননি বলে খবর। (Delimitation Bill)
সোমবার লোকসভায় পেশ হতে চলেছে ডিলিমিটেশন বিল। এতদিন বিলের বিরোধিতা করে এলেও, সেই বিলকে সমর্থনের কথা জানিয়েছেন স্ট্যালিন। তার পরও মরিয়া চেষ্টা চালিয়ে যায় I.N.D.I.A শিবির। রবিবার চেন্নাই রওনা দেন সনিয়া গাঁধী, মমতা বন্দ্যোপাধ্যায়, মল্লিকার্জুন খড়গে, এমএ বেবি, রাহুল গাঁধী, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। (MK Stalin)
চেন্নাইয়ের বাড়িতে স্ট্যালিনের সঙ্গে বৈঠক হয় সকলের। সেখানে I.N.D.I.A শিবিরের তরফে জোরাল যুক্তি দেওয়া হলেও, বরফ গলেনি বলে জানা যাচ্ছে। বৈঠকের পর DMK-র IT বিভাগের তরফে বিবৃতি দিয়ে বলা হয়, ‘#FairDelimitation নিয়ে অবস্থানে অনড় DMK.’
বৈঠকের পর স্ট্যালিন বলেন, “প্রস্তাবিত বিলটি পাস না হলে, তামিলনাড়ুর জন্য বরাদ্দ ন্যূনতম সুরক্ষাও থাকবে না। এই পরিস্থিতিতে বিলকে সমর্থন করা ছাড়া উপায় নেই। ২০২৭ সালে সীমানা পুনর্বিন্যাস হবে, যাতে দক্ষিণের রাজ্যগুলির অসুবিধা হতে পারে। তাই দেশের সব জায়গার নেতানেত্রীরা এসেছেন। আমাদের অবস্থান একই, অতীতেও এক ছিল, বর্তমানেও এক। তামিলনাড়ুকেই অগ্রাধিকার দেব।”
স্ট্যালিনের বাড়ি থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন রাহুল। তিনি বলেন, “স্ট্যালিনজীর সঙ্গে অর্থবহ আলোচনা হয়েছে। আমরা আমাদের ভাবনা তুলে ধরেছি। আমাদের মতে, সীমানা পুনর্বিন্যাসের দরুন ৮৫০ আসনের সংসদ এবং বিজেপি-কে ওই আসন পুনর্বিন্যাস করতে দেওয়ার অর্থ, দেশের নির্বাচনী কেন্দ্রগুলির চরিত্র বদল করতে দেওয়া। এতে শুধু দেশের ক্ষতি নয়, দক্ষিণ বারত, বিশেষ করে তামিলনাড়ুর ক্ষতি। আমরা স্ট্যালিনজীকে অনুরোধ করেছি, উনি তামিলনাড়ুর র৭ক। বিজেপি-র এই নোংরা খেলাকে যেন বাস্তবায়িত হতে না দেন। বিজেপি লোকসভার ৮৫০ আসন তৈরি করে ফেললে দেশে গণতন্ত্র বলে কিছু থাকবে না।”
#WATCH | Chennai, Tamil Nadu: After meeting DMK President MK Stalin, Lok Sabha LoP Rahul Gandhi says, “We had a very nice, cordial meeting with Thiru Stalin ji. We explained our view to him. Our view is that an 850-seat Parliament with delimitation and allowing the BJP to completely shape those 850 seats, change the nature of the constituencies in India, is not only damaging to the Indian nation, but it is also damaging to South India and particularly to Tamil Nadu…We requested brother Stalin, who is a staunch defender of Tamil Nadu, that he needs to defend Tamil Nadu and ensure that this dirty design of the BJP is not allowed to happen…Once the BJP reshapes an 850-seat Lok Sabha, democracy in India will be finished.”
— ANI (@ANI) November 29, 2026
NCPI News: “প্রধানমন্ত্রীর আশীর্বাদের হাত আমাদের মাথার ওপর আছে”, বললেন Rachana Banerjee | ABP Ananda




