ওয়েলিংটন: SENA দেশগুলিতে ভাল পারফর্ম করার জন্য যে কোনও দলের ওপেনিং পার্টনারশিপ ভাল হওয়া প্রয়োজন। ঠিক সেটাই করে দেখাল ভারত। কিউয়িদের প্রথম ইনিংসের জবাবে ভারতের দুই ওপেনার পরিপক্কতার সঙ্গে দুরন্ত অর্ধশতরান হাঁকালেন। তাঁদের সুবাদেই ওয়েলিংটনে দুই দিনের খেলাশেষে ভারতীয় দল বেশ ভাল জায়গায়।
প্রথম ইনিংসে হেনরি নিকোলস এবং গ্লেন ফিলিপ্সের শতরানের সুবাদে কিউয়িরা চ্যালেঞ্জিং ৩৬৮ রান তোলার পরে ব্যাটে নেমে ভারতীয় ওপেনাররা শতরানের পার্টনারশিপ গড়েন। দিনের শেষ সেশনে ঝড়ের গতিতে রান তোলেন যশস্বী জয়সওয়াল। তিনি কিউয়িদের বিরুদ্ধে কেরিয়ারের প্রথম অর্ধশতরান হাঁকান। অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া করলেও যশস্বীর ৮৫ রানের ইনিংসে তড়তড়িয়ে এগোয় ভারতীয় ইনিংস। অপরপ্রান্তে কেএল রাহুল নিজের অনবদ্য জাজমেন্ট, ধৈর্য্যের পরিচয় দিয়ে সম্পূর্ণ ভিন্ন গতিতে অর্ধশতরান হাঁকান। তিনি ৫২ রানে দিনের শেষে অপরাজিত রয়েছেন। তাঁর রাজ্যেরই দেবদত্ত পাড়িক্কল ১৬ রানে অপরাজিত রইলেন। দিনশেষে ১৫৯ রান তুলল ভারত। আপাতত ২০৯ রানে পিছিয়ে টিম ইন্ডিয়া।
