কলকাতা: রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। চলতি মাসেই কলকাতায় আসার কথা রয়েছে তাঁর। সূত্র মারফত জানা গিয়েছে, ২১ নভেম্বর তিনি শহরে পা দিতে পারেন। রেলের বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করতে পারেন তিনি। সেখানেই প্রশ্ন উঠছে, নভেম্বরেই কি মোদীর হাত ধরে গড়িয়া-সেক্টর ফাইভ মেট্রোর সূচনা হবে?

কবে, কী কী কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর ? 

সূত্রের খবর, ২১ নভেম্বর সকাল ৯টা ৫০ মিনিটে কলকাতা বিমানবন্দরে নামার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেইদিন তিনি রেল ও মেট্রোর একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিল্যানাসে যোগ দিতে পারেন। একইসঙ্গে, প্রধানমন্ত্রীর হাত দিয়ে এই রাজ্যেরও বেশ কয়েকটি প্রকল্পের সূচনা হওয়ার কথা রয়েছে। সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে। ২১ নভেম্বর বিভিন্ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, নিশীথ প্রামাণিক, রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্য সরকারের বেশ কিছু প্রকল্প ওই দিন উদ্বোধন হতে পারে। মনে করা হচ্ছে, ওই দিন গড়িয়া-সেক্টর ফাইভ মেট্রোর সূচনা হতে পারে।

শুভেন্দু অধিকারীর সঙ্গে বিশেষ আলোচনা করবেন প্রধানমন্ত্রী

এছাড়াও সূত্র মারফত জানা গিয়েছে, শুভেন্দু অধিকারীর সঙ্গে একাধিক বিষয়ে আলোচনা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। মুখ্যমন্ত্রীর থেকে বেশ কিছু বিষয়ে জানতে চাইতে পারেন মোদী। যেমন, এই মুহূর্তে রাজ্য কীভাবে চলছে, সরকারি প্রকল্পে কোথাও কোনও অসুবিধা হচ্ছে কি না, কেন্দ্রীয় সরকারের তরফে কী কী ধরনের সাহায্য পাওয়া যাচ্ছে, কোথাও যদি কোনও অসুবিধা হচ্ছে কি না, সেই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রীকে জানাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *