জয়পুর: পঞ্চায়েত নির্বাচনে নাস্তানাবুদ হতে হয়েছে বিজেপি-কে। আর তাতেই অবাককাণ্ড রাজস্থানে। পঞ্চায়ত নির্বাচনে হেরে গিয়ে রাস্তার আলো খুলে নিয়ে গেলেন প্রার্থী। নির্বাচনের আগে ৫০টি LED আলো লাগানো হয়েছিল রাস্তায়। পরাজয়ের পর সেগুলি খুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ। (Rajasthan Panchayat Elections)
রাজস্থানের টোঙ্ক জেলার ঘটনা। সেখানকার পীপলু পঞ্চায়েত সমিতির ৪ নং ওয়ার্ডের অন্তর্গত চারটি গ্রামের রাস্তায় প্রা.য় ৫০টি LED আলো লাগানো হয়েছিল। ঢাণী, বেগমপুরা, হনীফগঞ্জ এবং বীজলপুরা-এই চার গ্রামের রাস্তায় নির্বাচনের আগেই বসানো হয়েছিল আলোগুলি। ওই চারটি গ্রামই রণৌলী পঞ্চায়েতের অন্তর্ভুক্ত। (Rajasthan News)
সেখানে এবারের পঞ্চায়ত নির্বাচনে প্রার্থী হয়েছিলেন প্রিয়ঙ্কা শর্মা। বিজেপি বিধায়ক রামসহায় বর্মার ব্যক্তিগত সচিব অলোক শর্মার স্ত্রী প্রিয়ঙ্কা। কিন্তু পঞ্চায়েত নির্বাচনের ফল বেরোতে দেখা যায়, প্রিয়ঙ্কা পরাজিত হয়েছেন। আর তার পরই, রাস্তার ধারে বসানো ল্যাম্পপোস্ট থেকে আলো খোলার কাজ শুরু হয়। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি এবং ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে।
50 LIGHTS BEFORE POLLS. ACTION AFTER DEFEAT! In Rajasthan’s Peeplu, 50 streetlights were installed during the Model Code of Conduct. But hours after BJP candidate Priyanka Sharma lost, they were declared unauthorised. Who installed them & why act only after the result? #Rajasthan https://t.co/uiu3UCefQP
— Subhankar Bera (@subhankar_org) November 22, 2026
আরও পড়ুন: ‘IIT পড়ুয়াদের মতোই সম্মান প্রাপ্য় ITI ফেরতদের’, বললেন মোদি, ছুঁৎমার্গ কাটিয়ে ওঠার পরামর্শ
গোটা ঘটনায় রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলছে কংগ্রেস। তাদের দাবি, নির্বাচনে হেরে গিয়ে গ্রামবাসীদের উপর রাগ মেটাচ্ছে বিজেপি। গ্রামের মানুষজন বিজেপি-কে ভোট দেননি বলেই আলো খুলে নিয়ে যাওয়া হয়েছে। ফলে অন্ধকারে ডুবে গিয়েছে চারটি গ্রামের রাস্তাঘাট।
‘রাজস্থান পত্রিকা’ জানিয়েছে, নির্বাচনের আগে যখন আলো বসানোর কাজ শুরু হয়, সেই সময়ই বিতর্ক দানা বাঁধে। পীপলু পুরসভার তরফে আলোগুলি পাঠানো হয়েছিল কি না, না কি অনুমোদিত ভাবে সেগুলি লাগানো হয়েছিল, তা নিয়ে চরমে ওঠে বিতর্ক। সেই সময় পুরসভার বিদ্যুৎ বিভাগের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার গোধন চৌধরি জানান, বেআইনি আলো পাওোয়া গিয়েছে। ওই আলোতে পুরসভার দেওয়া সিরিয়াল নম্বর ছিল না বলে জানান পুরসভার এগজিকিউটিভ অফিসার পঙ্কজ মণ্ডলও।
শেষ পর্যন্ত, নির্বাচনের ফলাফল বেরনোর কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই রাস্তা থেকে আলো খুলে ফেলার কাজ শুরু হয়। স্থানীয়দের দাবি, নির্বাচনের আগে মনজয় করতেই আলোগুলি লাগানো হয়েছিল। ভোট না পেয়ে এখন প্রতিহিংসা মেটানো হচ্ছে। বিজেপি বিধায়ক রামসহায় যদিও রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ অস্বীকার করেছেন।
এবারের পঞ্চায়েত নির্বাচনে রাজস্থানে ধরাশায়ী হয়েছে বিজেপি। বিশেষ করে গ্রামেগঞ্জে তেমন ভোট পড়েনি তাদের পক্ষে। কংগ্রেস জয়ী হয়েছে ৩৭০১টি পঞ্চায়েত সমিতি আসনে। বিজেপি জয়ী হয়েছে ২১৮১টিতে। জেলা পরিষদের ৫৯৯টি আসন কংগ্রেসের ঝুলিতে গিয়েছে। বিজেপি পেয়েছে ৩০১টি। টোঙ্ক কংগ্রেস নেতা সচিন পাইলটের গড় হিসেবে পরিচিত। সেখানকার ৩১টি জেলা পরিষদের মধ্যে ২৫টিতেই জয়ী হয়েছে কংগ্রেস।
