নিউ চণ্ডীগড়: টি-২০ ক্রিকেটে রচিত হল নতুন ইতিহাস। নতুন শৃঙ্গে পৌঁছলেন রজত পাতিদার।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক হিসাবে পরপর দু’বার আইপিএল জিতে সাড়া ফেলেছেন পাতিদার। টি-২০ ক্রিকেটে বিশ্বরেকর্ড গড়লেন সেই রজত পাতিদার। এমন কীর্তি বিশ্বের আর কারও নেই।
সোমবার সৈয়দ মুস্তাক আলি টি-২০ ট্রফিতে অসমের বিরুদ্ধে ৪৮ বলে ১৩৫ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত রইলেন রজত। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন পাতিদার। ৮টি চার ও ১৩টি ছক্কা মারেন তিনি।
টি-২০ ক্রিকেটে পাঁচ নম্বর বা তার নীচে ব্যাট করতে নেমে এটাই ব্যক্তিগত সর্বোচ্চ স্কোরের নজির। অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ড্যান ক্রিশ্চিয়ান ২০১৪ সালে মিডলসেক্সের হয়ে কেন্টের বিরুদ্ধে পাঁচ নম্বরে নেমে ১২৯ রান করেছিলেন। সেটাই এতদিন ছিল বিশ্বরেকর্ড। সেই রেকর্ডই ভেঙে খানখান হয়ে গেল রজত পাতিদারের ব্যাটের শাসনে।
আরও পড়ুন: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
আরও একটি রেকর্ডও গড়েছেন পাতিদার। মধ্য প্রদেশের প্রথম ক্রিকেটার হিসাবে সৈয়দ মুস্তাক আলি টি-২০ ট্রফিতে সেঞ্চুরি করলেন পাতিদার। ৪১ বলে সেঞ্চুরি করেন তিনি।
𝗧𝗵𝗲 𝗳𝗶𝗿𝘀𝘁 𝗽𝗹𝗮𝘆𝗲𝗿 𝗳𝗿𝗼𝗺 𝗠𝗮𝗱𝗵𝘆𝗮 𝗣𝗿𝗮𝗱𝗲𝘀𝗵 𝘁𝗼 𝘀𝗰𝗼𝗿𝗲 𝗮 𝗛𝗨𝗡𝗗𝗥𝗘𝗗 𝗶𝗻 #SMAT 💯🫡 🎥 The best of MP Captain Rajat Patidar’s glorious 1️⃣3️⃣5️⃣*(48), ft. 1️⃣3️⃣ sixes 🔥 Scorecard ▶️ https://t.co/rpYNP4tPw2 @mflone_ | @MPCAtweets | @rrjjt_01 https://t.co/CUIB8tEm6B
— BCCI Domestic (@BCCIdomestic) November 16, 2026
রাইজিং স্টার এশিয়া কাপে ভারত এ দলের অধিনায়ক হওয়ার কথা ছিল রজতের। তবে গোড়ালির চোটের জন্য তিনি ৫০ ওভারের ক্রিকেট খেলতে চান না বলে বোর্ডকে জানিয়েছিলেন। পরিবর্তে সৈয়দ মুস্তাক আলি টি-২০ ট্রফি খেলার সিদ্ধান্ত নেন রজত। মধ্য প্রদেশ তাঁকে অধিনায়ক নির্বাচিত করে।
A 41-ball HUNDRED for Rajat Patidar 💯 🎥 WATCH the moment MP skipper reached the historic milestone 👏 Scorecard ▶️ https://t.co/rpYNP4tPw2 #SMAT | @mflone_ | @rrjjt_01 https://t.co/xudUzuOQaK
— BCCI Domestic (@BCCIdomestic) November 16, 2026
টুর্নামেন্টে প্রথম ম্যাচে কেরলের বিরুদ্ধে অপরাজিত ৩৬ রানের ইনিংস খেলেন পাতিদার। তারপরই সোমবারের নজির। অসমকে ১৩১ রানে হারিয়ে দেয় মধ্য প্রদেশে। পাতিদারদের ২৫০/৬ স্কোরের জবাবে ১১৯ রানে অল আউট হয়ে যায় অসম।
