ভয়ঙ্কর দুর্ঘটনা। মুম্বইয়ের কোলাবায় একটি ট্রাফিক সিগন্যালে দু’টি বাসের মাঝে পিষ্ট হয়ে দু’টি গাড়ির পাঁচজন যাত্রী গুরুতর জখম হলেন। সোমবার রাত ৯টার দিকে ভক্তি পার্ক ট্রাফিক সিগন্যালের কাছে এই দুর্ঘটনাটি ঘটে।

ট্রাফিক সিগন্যালে একটি BEST বাস দাঁড়িয়ে ছিল। বাসটির ঠিক পেছনে দু’টি গাড়ি এসে থামে। কয়েক সেকেন্ড পরই একটি বেসরকারি বাস পেছন থেকে শেষ গাড়িটিকে ধাক্কা দেয়। এই সংঘর্ষের ফলে সামনের গাড়িটি পুরোপুরি ‘বেস্ট’ বাসটির পেছনের অংশের নীচে ঢুকে যায়। তাকে উভয় গাড়ির আরোহীরা ভেতরে আটকা পড়েন।

খবর পেয়ে পুলিশকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। সেখানে ক্রেনের সাহায্যে ক্ষতিগ্রস্ত গাড়ি ও বাসগুলি রাস্তা থেকে সরিয়ে নেওয়া হয়। তার আগে তাঁরা ভেতরে আটকা পড়া যাত্রীদের উদ্ধার করেন। এই দুর্ঘটনায় পাঁচজন আরোহী জখম হয়েছেন। আহত হয়েছে একটি পোষ্য কুকুরও। জখমদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসার জন্য তাঁদের সকলকে সিয়ন হাসপাতালে নিয়ে যায় পুলিশ।

এক বিবৃতিতে পুলিশ বলে, “ওয়াডালার নিউ কাফ প্যারেডের লোধা জংশনে দু’টি BEST বাস ও একটি গাড়ির মধ্যে দুর্ঘটনা ঘটার বিষয়ে সিপি কন্ট্রোল (C.P. Control)-এর কাছ থেকে তথ্য পাওয়া যায়। এলটিএমজি সিয়ন হাসপাতালের (LTMG Sion Hospital) সংশ্লিষ্ট চিফ মেডিক্যাল অফিসারের (CMO) দেওয়া তথ্য অনুযায়ী, রাত ১০টা ৪১ মিনিটে (২২:৪১ ঘটিকায়) মোট পাঁচজন আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

জখমরা হলেন শিবাণী পাল, প্রণীশ পাল, মধুপূর্ণ পাল, হাশরত শেখ এবং বালাজি পান্ডুরং যাদব৷

গত অক্টোবর মাসে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছিল মহারাষ্ট্রের অমরাবতী জেলার সমৃদ্ধি হাইওয়েতে। দুর্ঘটনায় সাতজনের মৃত্যু ও আহত হয়েছিলেন ১৯ জন। নিয়ন্ত্রণ হারিয়ে একটি বোলেরো পিকআপ ভ্যানে ধাক্কা মারে একটি ট্রাক। এক পুলিশ আধিকারিক সংবাদ সংস্থা পিটিআই-কে জানান যে, ধামনগাঁও রেল স্টেশনের কাছে হাইস্পিড ক্যারেজওয়ের ৯৭ নম্বর লেনে রাত পৌনে ১টার দিকে দুর্ঘটনাটি ঘটে। ওই আধিকারিক আরও জানান, একটি ট্রাক একটি পিক-আপ ভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই পাঁচজন নিহত ও ২১ জন আহত হন। আহতদের প্রথমে ধামনগাঁও গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরে ওয়ার্ধার আদানি ইনস্টিটিউট অফ হায়ার এডুকেশন অ্যান্ড রিসার্চ-এ (যা আগে দত্ত মেঘে ইনস্টিটিউট অফ হায়ার এডুকেশন নামে পরিচিত ছিল) স্থানান্তরিত করা হয়।

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *