তিরুচিরাপল্লী, তামিলনাড়ু : ভয়াবহ পথ দুর্ঘটনা। চলন্ত গাড়ি সজোরে ধাক্কা মারল নিম গাছে। মৃত্যু ৮ যাত্রীর। গুরুতর আহত আরও ২ জন। তামিলনাড়ুর তিরুচিরাপল্লীতে ঘটেছে এই দুর্ঘটনা। রবিবার বিকেল ৪টে ৫ মিনিট নাগাদ জাম্বুনাথপুরম থানার কাছে কোথুরপাট্টি ফোর রোড এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, থানজাভুর জেলার থিরুকাট্টুপল্লীতে ফিরছিলেন ১০ জন যাত্রী। পারিবারিক একটি অনুষ্ঠানে নামাক্কল জেলার এরুমাপট্টি এলাকায় গিয়েছিলেন তাঁরা। 

ট্রেনে ইয়ারফোন ছাড়া রিলস দেখছেন, তারস্বরে ফোন বাজাচ্ছেন, পাবেন কড়া শাস্তি, কী জানাল পূর্ব রেল ? 

গাড়িটি নিম গাছে সজোরে ধাক্কা মারার পর ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ জনের। আহত অবস্থায় বাকিদের নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখানে মৃত্যু হয় আরও ৩ জনের। মুসিরি সরকারি হাসপাতালে এই ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে তামিলনাড়ু পুলিশ। ওই হাসপাতালেই গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আরও ২ জন। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, কীভাবে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারল, গাড়ির গতি স্বাভাবিকের থেকে বেশি ছিল নাকি কোনও যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনা ঘটেছে – সমস্ত সম্ভাবনা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *