ঋতব্রত-সহ দশ বিধায়কের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে ব্যবস্থা না নেওয়ায় স্পিকারের বিরুদ্ধে দায়ের করা মামলা কলকাতা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট। তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের দায়ের করা ওই মামলায় প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ পরিষ্কার জানিয়ে দিয়েছে, মামলাটির বিচার প্রক্রিয়া কলকাতা হাইকোর্টেই সম্পন্ন করতে হবে।
