কলকাতা: ফিরছেন ইনস্পেক্টর নলিনীকান্ত অর্থার রজতাভ দত্ত (Rajatava Dutta)। নতুন রহস্য নিয়ে ক্লিক-এর (KLikk)-এর ওটিটির পর্দায় আসতে চলেছে, ইনস্পেক্টর নলিনীকান্ত-র নতুন সিজন। আর এবারে রজতাভর সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে, আরও একাধিক জনপ্রিয় মুখেদের। ‘ইনস্পেক্টর নলিনীকান্ত’-র নতুন সিজনে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন, পায়েল সরকার (Payel Sarkar), মধুমিতা সেনগুপ্ত, ছন্দক চৌধুরী, যুধাজিৎ সরকার, সবুজ বর্ধন, রানা বসু ঠাকুর, কৌশিক মুখোপাধ্যায়, দেবপ্রসাদ হালদার, সুস্মিতা সাহা, অলোক সান্যাল, অনুক্তা ঘোষাল, অশোক রায় এবং অন্যান্যরা।

কোন পথে এগোবে সিরিজের গল্প?

এবারের রহস্য আরও কঠিন, ইনস্পেক্টর নলিনীকান্তের কাছে। কারণ এবারে তাঁর রহস্যের সঙ্গে জড়িয়ে রয়েছে তাঁর পরিবারও। রহস্যের টানাপোড়েন আরও একবার এক জটিল তদন্তে নামাতে বাধ্য করে ইনস্পেক্টর নলিনীকান্তকে। বাইরে থেকে ভোজনরসিক, শান্ত ও প্রচুর অপ্রয়োজনীয় কথা বলা এই মধ্যবয়স্ক ক্রাইম ব্রাঞ্চের ইন্সপেক্টরটির প্রখর দৃষ্টি, অপরাধীর মনস্তত্ত্ব বিশ্লেষণ করবার ক্ষমতা এবং উপস্থিত বুদ্ধি কোনও অপরাধীকেই রেহাই দেয় না। এবারের অভিযানে অপরাধের কালো ছায়ায় ঢাকা পড়ে যায় তাঁর নিজের পরিবার। শুধু তাই নয়, নলিনীকান্তকে বরখাস্ত করা হয় ডিপার্টমেন্ট থেকে। সহকারী মুস্তাক এবং আরও কয়েকজন তরুণ অফিসারকে সঙ্গে নিয়েই তিনি এমন এক তদন্তে জড়িয়ে পড়েন, যেখানে ন্যায়বিচার, ক্ষমতা ও বিশ্বাসঘাতকতা মুখোমুখি এসে দাঁড়ায়।

এক সত্তোরোর্ধ্ব বৃদ্ধের রহস্যজনক হত্যাকাণ্ডের সূত্র ধরে এই গল্পর একদিক শুরু হলেও অন্যদিকে নলিনীকান্তকে লড়তে হয় এক আন্তর্জাতিক এবং বেআইনি অস্ত্রপাচারকারী দলের বিরুদ্ধে। অন্যদিকে তথাকথিত সমাজকর্মী, সুন্দরী মোনালিসা বসুর বিস্তার করা সূক্ষ জালের জটিল বিন্যাসে জড়িয়ে পড়তে থাকেন এই ক্রাইম ব্রাঞ্চের হোমিসাইড বিভাগের ইন্সপেক্টর। রহস্যের কেন্দ্রবিন্দুতে এসে পড়ে, এই মোনালিসা তৈরি বৃদ্ধাশ্রম। পাশাপাশি অস্ত্র পাচারের মূল অভিযুক্ত শমীককে গ্রেফতারির পরেও ছাড়িয়ে নিয়ে যায় ক্ষমতাশালী অপরাধী চক্র। কিন্তু এই তদন্ত চলাকালীনই নির্বাসিত করা হয় নলিনীকান্তকে। একটি চক্রের মধ্যে পড়ে গিয়ে নলিনীকান্তকেই সাহায্য করতে হয় অপরাধীদের। তিনি জানতে পারেন, মোনালিসার এক অন্ধকার অতীতের কথা। এর মধ্যে জড়িয়ে যায়, দেশের নিরাপত্তার ব্যবস্থাও। নিজের পরিবার এবং দেশকে কি বাঁচাতে পারবেন? সেই উত্তর পাওয়া যাবে, সিরিজের নতুন সিজনে।

 

আরও পড়ুন: Ranojoy Bishnu: পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *