ভারতজুড়ে এই জনপ্রিয় খাবারটির নাম এবং স্বাদে রয়েছে দারুণ বৈচিত্র্য। পশ্চিমবঙ্গে এটি ‘ফুচকা’ নামে পরিচিত হলেও, দিল্লিতে এর নাম ‘গোলগাপ্পা’, ওডিশা ও ছত্তিশগড়ে ‘গুপচুপ’, আবার মুম্বইবাসীর কাছে এটি ‘পানিপুরি’ নামেই জনপ্রিয়। শুধু নামেই নয়, অঞ্চলভেদে পানিপুরি জলের স্বাদেও আসে বদল। কোথাও মিষ্টি-টক তেঁতুল জল, আবার কোথাও পুদিনা, লঙ্কা ও রসুনের ঝাঁঝালো জল দিয়ে ক্রেতাদের মন জয় করেন বিক্রেতারা। (AI Image)
