নাগপুর (মহারাষ্ট্র) : “Gen Z-র উচিত তাদের সমর্থন করা, যারা তাদের মানসম্মত শিক্ষা, কর্মসংস্থানের সুযোগ, শক্তিশালী সরকারি পরিকাঠামো এবং উন্নত স্বাস্থ্য পরিষেবা দেবে।” Gen Z-র কাদের সমর্থন করা উচিত, সাংবাদিকের এই প্রশ্নের উত্তরে উপরের মন্তব্য করেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। তিনি বলেন, “শেষ পর্যন্ত, বিভিন্ন রাজনৈতিক দলের উপরই নির্ভর করছে যে তারা Gen Z-কে এই অপরিহার্য বিষয়গুলি দিতে চায় কি না।”

উত্তরপ্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচন প্রসঙ্গে করা সাংবাদিকের প্রশ্নের জবাব অভিজিৎ বলেন, “আমি যখন মানসম্মত শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা, কর্মসংস্থান এবং সরকারি পরিকাঠামোর কথা বলি, তখন সেটিকে কেন ‘বিজেপি-বিরোধী’ অবস্থান হিসেবে ব্যাখ্যা করা হয় ? আপনারা কি এমনটা বোঝাতে চাইছেন যে, এসব বিষয়ে কাজ করার কোনও ইচ্ছাই বিজেপির নেই ? আমি তো এমনটা বলিনি। আমার বক্তব্য কেবল এটুকুই : ‘জেন জি’ (Gen Z)-র উচিত তাদের ভোটটি এমন কাউকেই দেওয়া, যিনি মানসম্মত শিক্ষা, কর্মসংস্থান, সরকারি পরিকাঠামো এবং স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেবেন।”

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *