দোহা: এখনও তাণ্ডবলীলার ঘোর লেগে রয়েছে ক্রিকেটপ্রেমীদের চোখেমুখে। ২৮ বলে সেঞ্চুরি, ৫২ বলে ডাবল সেঞ্চুরি। বৈভব সূর্যবংশী ক্রিকেটের ইতিহাসের যাবতীয় রেকর্ড তছনছ করে দিয়েছে। মাত্রক ১৫ বছর বয়সে।

ফের বৈভবের প্রলয় দেখার সুযোগ ক্রিকেটপ্রেমীদের কাছে। কারণ, রাইজিং স্টারস এশিয়া কাপের সেমিফাইনালে কাল নামছে ভারত এ। প্রতিপক্ষ শ্রীলঙ্কা এ। এশিয়া কাপ রাইজিং স্টারসে ভারত এ সেমিফাইনালে পৌঁছনো চতুর্থ দল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারত সংযুক্ত আরব আমিরশাহিকে বিরাট ব্যবধানে হারিয়েছে। বৈভব সূর্যবংশী দ্বিশতরান করে ইতিহাস গড়েছে। সেমিফাইনালে ভারতের মুখোমুখি শ্রীলঙ্কা, যারা গ্রুপ-এ-এর শীর্ষে ছিল। ভারতের আগের ম্যাচ সকাল ১১:৩০টায় শুরু হয়েছিল, কিন্তু সেমিফাইনালের সময় আলাদা। জেনে নিন ম্যাচ কটায় শুরু হবে, কোথায় দেখা যাবে সরাসরি সম্প্রচার এবং লাইভ স্ট্রিমিং।

এশিয়া কাপ রাইজিং স্টারসে ভারতের আগে শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং পাকিস্তান সেমিফাইনালে পৌঁছে গিয়েছিল। শ্রীলঙ্কা-এ গ্রুপ স্টেজে প্রথম এবং বাংলাদেশ-এ দ্বিতীয় স্থানে ছিল। গ্রুপ-এ থেকে আফগানিস্তান এবং হংকং ছিটকে যায়। গ্রুপ-বি-তে পাকিস্তান-এ ৬ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে ছিল এবং ভারত-এ ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে।

কবে-কোথায় ভারত-এ বনাম শ্রীলঙ্কা-এ সেমিফাইনাল?

ভারত-এ এবং শ্রীলঙ্কা-এ-র মধ্যে এশিয়া কাপ রাইজিং স্টারসের প্রথম সেমিফাইনাল ম্যাচ দোহায় খেলা হবে বৃহস্পতিবার, ২৬ নভেম্বর। দ্বিতীয় সেমিফাইনাল বৃহস্পতিবার, ২৬ নভেম্বর পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে।

কটায় শুরু হবে ভারত-এ বনাম শ্রীলঙ্কা-এ সেমিফাইনাল?

ভারত-এ বনাম শ্রীলঙ্কা-এ এশিয়া কাপ রাইজিং স্টারস সেমিফাইনাল ম্যাচ ভারতীয় সময় অনুযায়ী দুপুর ৩:৩০টায় শুরু হবে। টস আধঘণ্টা আগে অর্থাৎ ৩টেয় হবে।

এশিয়া কাপ রাইজিং স্টারস সেমিফাইনালের সরাসরি সম্প্রচার

ভারত-এ বনাম শ্রীলঙ্কা-এ সেমিফাইনাল ম্যাচের সরাসরি সম্প্রচার সোনি স্পোর্টস নেটওয়ার্কের চ্যানেলে হবে। লাইভ স্ট্রিমিং সোনি লিভ অ্যাপেহবে।

ভারত এ দল

তিলক বর্মা (অধিনায়ক), বৈভব সূর্যবংশী, অভিষেক শর্মা, আয়ুষ বাদোনি, প্রভসিমরন সিংহ (উইকেটকিপার), রিঙ্কু সিংহ, শাহবাজ আমেদ, তনুষ কোটিয়ান, হর্ষ দুবে, সূর্যাংশ শেডগে, কুমার কুশাগ্র (উইকেটকিপার), আরশাদ খান, বিপ্রজ নিগম, হর্ষিত রানা ও প্রিন্স যাদব।

এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনাল ম্যাচ রবিবার, ২৯ নভেম্বর। সম্ভাবনা রয়েছে যে ফাইনালে মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান।

আরও পড়ুন: কলকাতা ময়দান থেকে অস্ট্রেলিয়ায়! লুধিয়ানার ক্রিকেটার ম্যাচ জেতাচ্ছেন মিচেল মার্শদের



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *