গান্ধাছড়া: গ্রাহকদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা এবং গ্রামীণ স্তরে গ্রাহককেন্দ্রিক ব্যাঙ্কিং পরিষেবাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে উদ্যোগী হলো ত্রিপুরা গ্রামীণ ব্যাংক। বুধবার গান্ধাছড়ায় ব্যাংকের উদ্যোগে এক গ্রাহক সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে উপস্থিত ছিলেন ব্যাংকের সম্মাননীয় চেয়ারম্যান শ্রী সত্যেন্দ্র সিং।এছাড়াও উপস্থিত ছিলেন নর্থ রিজিয়নের রিজিওনাল ম্যানেজার শ্রীমতী সুনন্দিনী দত্ত, গান্ধাছড়া শাখার সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার শ্রী বিজিত কুমার দেব-সহ ব্যাংকের অন্যান্য আধিকারিকরা।এই সম্মেলনে গ্রাহকদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে তাঁদের বিভিন্ন ব্যাঙ্কিং সংক্রান্ত সমস্যা, চাহিদা ও অভিজ্ঞতার কথা শোনেন ব্যাংক কর্তৃপক্ষ।

পাশাপাশি ব্যাংকের বিভিন্ন পরিষেবা, আর্থিক প্রকল্প এবং নতুন উদ্যোগ সম্পর্কে গ্রাহকদের অবহিত করা হয়।সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ব্যাংকের চেয়ারম্যান শ্রী সত্যেন্দ্র সিং গ্রাহকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, উন্নতমানের ব্যাঙ্কিং পরিষেবা প্রদান এবং রাজ্যের প্রত্যন্ত এলাকার মানুষের কাছে আধুনিক ব্যাঙ্কিং ব্যবস্থার সুবিধা পৌঁছে দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

ব্যাংক কর্তৃপক্ষের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো গ্রাহক সন্তুষ্টি বৃদ্ধি, আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করে তোলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *