লিঙ্কন: শুরুটা খুব একটা ভাল হয়নি। তবে  ভারত বনাম নিউজ়িল্যান্ডের টেস্ট যতই এগিয়ে আসছে, ততই যেন ব্যাটে জ্বলে উঠছেন যশস্বী জয়ওয়াল (Yashasvi Jaiswal)। ভারতীয় ‘এ’ দলের হয়ে নাগাড়ে দ্বিতীয় সেঞ্চুরি করে ফেললেন ভারতীয় ওপেনার। দুই ‘এ’ (IND A vs NZ A) দলের তৃতীয় বেসরকারি টেস্টের প্রথম দিনের খেলা শেষে জয়ওয়ালের সেঞ্চুরি ও সাই সুদর্শনের (Sai Sudharsan) দুরন্ত অর্ধশতরানের সুবাদে ভারত বেশ ভাল জায়গায় পৌঁছ গিয়েছে।

বর্তমানে ভারত ‘এ’ দলের স্কোর দুই উইকেটে ২২৭ রান। যশস্বী ১০২ রানে সাজঘরে ফিরলেও, অপর ওপেনার সুদর্শন আপাতত ৭৭ রানে অপরাজিত  রয়েছেন। ভারতীয় ‘এ’ দল যশপ্রীত বুমরা, রবীন্দ্র জাডেজাকে একাদশে রাখা হয়। তাঁদের ম্যাচ ফিটনেস ফিরে পেতে এই ম্যাচে খেলানো হবে বলে আগেই শোনা গিয়েছিল। সেইমতোই তাঁরা দলে সুযোগ পান। একাদশে সুযোগ পান পন্থের বদলে ডাক পাওয়া তিলক বর্মাও।

এদিন টস হেরে প্রথমে ব্যাটিং করতে আমন্ত্রণ জানানো হয় ধ্রুব জুরেলের নেতৃত্বাধীন দলকে। প্রতিকূল পরিস্থিতিতে ওপেনিংয়ে যশস্বী ও সুদর্শন ভারত ‘এ’ দলের হয়ে শুরুটা কিন্তু দুরন্তভাবে করেন। প্রথম সেশনে ভারতীয় ‘এ’ দল একটিও উইকেট না হারিয়ে ৮৩ রান যোগ করে।

আরও পড়ুন:- কেরিয়ারের পরবর্তী ধাপ! অধিনায়কত্বের গুরুদায়িত্ব পেল বৈভব সূর্যবংশী, কোন টুর্নামেন্টে নেতৃত্ব দেবে? 

লাঞ্চের পর রানের গতি বাড়ান ভারতীয় ওপেনারদ্বয়। ৮৭ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন যশস্বী। সুদর্শন তুলনামূলক অনেকটা ধীর গতিতে ১২৯ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন। যশস্বী কিন্তু শতরানের পরেও থামেননি। তিনি নিজের ইনিংস চালিয়ে যান। অপরদিকে, সুদর্শনও যোগ্য সঙ্গ দেন। দেখতে দেখতে ১২৭ বলে শতরান পূরণ করে ফেলেন যশস্বী। তিনি সফরের প্রথম তিন ইনিংসে রান না পাওয়ার পর নাগাড়ে দুই ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়ে দুরন্তভাবে ফর্মে ফিরেছেন। 

শতরানের পরে অবশ্য যশস্বী বেশিদূর এগোতে পারেননি। তিনি ১০২ রানে ডানরু ফার্নসের শিকার হন। ১৭৫ রানে ভারতীয় ‘এ’ দলের ওপেনিং পার্টনারশিপ ভাঙে। তিনে নেমে দেবদত্ত পাড়িক্কাল দেখেশুনে ইনিংস এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও, তিনি বেশিদূর এগোতে পারেননি। ইনফর্ম বাঁ-হাতি ব্যাটারকে ১৫ রানে সাজঘরে ফেরেন। এরপরে ধ্রুব জুরেল আর সুদর্শন ইনিংস এগিয়ে নিয়ে যান। তবে দিনের শেষবেলায় বৃষ্টি নামায় সময়ের আগেই খেল বন্ধ করতে হয়। ৬৯.৩ ওভারে ২২৭ রান তুলে দিন শেষ করে ভারত ‘এ’।



Source link

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *