বেঙ্গালুরু : ইন্ডিগোর বিমানে হাতেলেখা চিরকুটে ‘হাইজ্যাক’- এর হুঁশিয়ারি। তরিঘড়ি বিমানবন্দরে ফেরানো হল বিমান। জারি হাই অ্যালার্ট। বেঙ্গালুরু থেকে লখনউ যাচ্ছিল ইন্ডিগোর ওই বিমান। সেই বিমানেই হাতেলেখা একটি চিরকুট পাওয়া গিয়েছে। সেখানেই বিমান হাইজ্যাকের হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। বিমানের বাথরুমে পাওয়া গিয়েছে এই চিরকুট। খবর জানাজানি হতেই দ্রুত বেঙ্গালুরুর কেম্পেগৌড়া বিমানবন্দরে ফেরানো হয় ইন্ডিগোর বিমানটি।  ইন্ডিগোর ফ্লাইট 6E451 শনিবার বিকেল ৫টা ৫০ মিনিটে বেঙ্গালুরু থেকে ১৭৮ জন যাত্রী সমেত উড়ে যাওয়ার কথা ছিল লখনউয়ের উদ্দেশে। সময় মতোই বিমানের টেক-অফ হয়েছিল। মাঝ-আকাশে থাকাকালীন এক যাত্রী বিমানের বাথরুমে ওই চিরকুট খুঁজে পান। সেখানে লেখা ছিল, ‘এই বিমানটি একদম ৬টা ৩০ মিনিটে হাইজ্যাক হবে। এড়িয়ে গেলে ফল ভুগতে হবে।’ 

গাড়ি রাখা নিয়ে বচসা, সিঙ্গাপুর থেকে আত্মীয়ের বিয়েতে আসা ব্যবসায়ীর উপর গুলি চালাল প্রতিবেশী 

কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড 

প্লেনের বাথরুমে এ হেন চিরকুট খুঁজে পেয়ে দ্রুত বিমানের ক্রু মেম্বারদের সতর্ক করেন ওই যাত্রী। পাইলট খবর পাঠান এয়ার ট্র্যাফিক কন্ট্রোল অর্থাৎ এটিসি- তে। তারপরই বিমানে থাকা সকলের নিরাপত্তার খাতিরে সতর্কতা স্বরূপ বেঙ্গালুরুতে ফিরিয়ে আনা হয় ইন্ডিগোর ওই বিমান। বেঙ্গালুরুর কেম্পেগৌড়া বিমানবন্দরে ইন্ডিগোর বিমান অবতরণের পর সমস্ত যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়। নিরাপত্তারক্ষীরা বিমানের ভিতরে ভালভাবে তল্লাশি শুরু করেন। বিমানের সমস্ত যাত্রীদের ভালভাবে জিজ্ঞাসাবাদ করেন পুলিশের তদন্তকারী আধিকারিকরা। পুলিশের অনুমান, বিমানে থাকা কেউ হয়তো ওই নোট প্লেনের বাথরুমে রেখেছিল। নিরাপত্তা সংক্রান্ত সমস্ত ধরনের তল্লাশি হয়ে যাওয়ার কিছুক্ষণ পর ফের গন্তব্যের উদ্দেশে রওনা হয় ইন্ডিগোর ওই বিমান এবং নিরাপদে অবতরণ করে লখনউতে। 



Source link

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *