আগরতলা ।। পুর নির্বাচনকে ঘিরে ক্রমশ চড়ছে রাজনৈতিক পারদ! প্রচারের ময়দানে নিজেদের সাংগঠনিক শক্তি তুলে ধরতে এবার বাইক মিছিল নিয়ে রাজপথে নামল বিজেপি।

১৩ প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ২৮ ও ২৯ নম্বর ওয়ার্ডের বিজেপি মনোনীত প্রার্থীদের সমর্থনে মন্ত্রী সুশান্ত চৌধুরীর উদ্যোগে আয়োজিত হয় এই সুবিশাল বাইক মিছিল। দলীয় কর্মী-সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে বিভিন্ন এলাকা পরিক্রমা করে মিছিলটি। সাধারণ ভোটারদের কাছে বিজেপি প্রার্থীদের সমর্থনে ভোটের আবেদন জানান নেতৃত্ব।

এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী দাবি করেন, রাজ্যজুড়েই বিজেপির পক্ষে অনুকূল নির্বাচনী হাওয়া বইছে। প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আটটি ওয়ার্ডেই বিজেপি প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করবেন। শুধু তাই নয়, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়েই আগরতলা পুর নিগমের ক্ষমতায় ফিরবে বিজেপি বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

অন্যদিকে বিরোধীদের রাজনৈতিক অবস্থান নিয়ে কটাক্ষ করে মন্ত্রীর দাবি, বিরোধীরা বর্তমানে ছন্নছাড়া। নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতেই তারা নানা চেষ্টা চালাচ্ছে। তবে বিরোধীদের সমস্ত অপচেষ্টা পুরবাসীই প্রতিহত করবেন বলে মন্তব্য করেন তিনি।

সব মিলিয়ে নির্বাচনের আগে বাইক মিছিলের মধ্য দিয়ে শক্তি প্রদর্শন এবং আটটি ওয়ার্ডে জয়ের লক্ষ্যমাত্রা সামনে রেখে প্রতাপগড়ে প্রচারের ঝাঁজ আরও বাড়িয়ে দিল বিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *