আগরতলা।। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে রাজনৈতিক প্রচারের উত্তাপ। আর সেই প্রচারে এবার সরাসরি জনতার দরজায় মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। ৩৪ নম্বর ওয়ার্ডের জয়নগর এলাকায় বিজেপি মনোনীত প্রার্থী তুষার কান্তি ভট্টাচার্যের সমর্থনে বাড়ি বাড়ি প্রচারে নামেন মুখ্যমন্ত্রী।

সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, শোনেন তাঁদের অভাব-অভিযোগ ও বিভিন্ন সমস্যার কথা। পাশাপাশি সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে দলীয় প্রার্থীর সমর্থনে মানুষের আশীর্বাদ ও ভোট প্রার্থনা করেন তিনি।প্রচার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী দাবি করেন, ৩৪ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী তুষার কান্তি ভট্টাচার্যের যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে। তাঁর দাবি, পুর নিগম এলাকার প্রায় ৯০ শতাংশ উন্নয়নমূলক কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।

বাকি কাজও দ্রুত শেষ করা হবে।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেখানো পথেই ২৪ ঘণ্টা রাজ্যবাসীর কল্যাণে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী। নির্বাচনী প্রচারে সাধারণ মানুষের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার কথাও তুলে ধরেন তিনি।

সব মিলিয়ে, উন্নয়নের খতিয়ানকে হাতিয়ার করে ৩৪ নম্বর ওয়ার্ডে বিজেপির জয়ের লক্ষ্যে জনসংযোগে জোর দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এখন দেখার, ভোটের বাক্সে এই প্রচার কতটা প্রভাব ফেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *