আগরতলা।। আগরতলা পুর নিগমের নির্বাচনে প্রচার ঘিরে বিজেপি দল সর্ব শক্তি দিয়ে ঝাঁপিয়েছে। প্রচারে বের হচ্ছেন মন্ত্রী বিধায়করা। রাজ্য মন্ত্রিসভার প্রভাবশালী মন্ত্রী সুশান্ত চৌধুরী রানিরবাজার ও জরানিয়ায় প্রার্থীদের সঙ্গে প্রচারের পাশাপাশি সময় দিচ্ছেন আগরতলা পুর নিগমের প্রার্থীদের জন্যেও।

শনিবার তিনি পুর নিগমের ৪২ নং ওয়ার্ডের প্রার্থী শিপ্রা শীলের সমর্থনে বাইক র্যালিতে অংশ নেন। সুবিশাল এই রেলি ৪২ নং ওয়ার্ড এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। ব্যাপক সংখ্যাক কর্মী সমর্থকরা তাতে অংশ নেন। তাদের মধ্যে উৎসাহ ছিল তুঙ্গে।

মন্ত্রী সুশান্ত চৌধুরীর প্রচারে বিজেপি প্রার্থী জয়ের ব্যাপারে অনেকটাই সুবিধা পাবেন বলে মনে করেন এলাকার বিজেপি কার্যকর্তারা। প্রার্থীর জয়ের ব্যাপারে তারা বেশ আত্মবিশ্বাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *