মুম্বই: সীমানা পুনর্বিন্যাস বিল পাস করাতে সাংসদদের ১৫০ কোটি টাকা অফার করা হচ্ছে বলে এবার অভিযোগ তুললেন শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে) সাংসদ সঞ্জয় রাউত।  তাঁর দাবি, বিল পাস করানোর মতো প্রয়োজনীয় আসন নেই কেন্দ্রের বিজেপি সরকারের কাছে। যে কারণে মাথাপিছু ১৫০ কোটি টাকার পর্যন্ত দিতে রাজি তারা, যাতে পর্যাপ্ত সংখ্যক সাংসদের সমর্থন আধায় করা যায়। (Delimitation Bill)

শুক্রবার ছত্রপতি সম্ভাজীনগরে সাংবাদিক বৈঠক করে এই দাবি করেন সঞ্জয়। তিনি জানান, মহারাষ্ট্রের হেভিওয়েট নেতাদের এই গুরুদায়িত্ব দেওয়া হয়েছে। সাংসদদের রাজি করাতে প্রথমে মাথাপিছু ১০০ কোটির অফার দেওয়া হয়েছিল। দু’দিনের মধ্যে টাকার অঙ্ক বাড়িয়ে ১৫০ কোটি করা হয়। (Sanjay Raut)

মহারাষ্ট্রের সাংসদরা যদি বিলটিতে সমর্থন জানান, তাহলে টাকা পেয়েছেন বুঝতে হবে বলে মন্তব্য করেছেন সঞ্জয়। তাঁর কথায়, “বহু সাংসদের কাছে প্রস্তাব আসছে। সীমানা পুনর্বিন্য়াস বিলে সমর্থন পেতে ১৫০ কোটি টাকার প্রস্তাব দেওয়া হচ্ছে তাঁদের। দু’দিন আগে পর্যন্ত টাকার অঙ্ক ১০০ কোটি রাখা হয়েছিল। টাকার অঙ্কটা মাথায় রাখবেন, মহারাষ্ট্রের সাংসদরা বিলটিকে সমর্থন করলে মিলিয়ে নেবেন।”

ঠিক কোন কোন সাংসদকে টাকার প্রস্তাব দেওয়া হয়েছে, নির্দিষ্ট ভাবে নাম প্রকাশ করেননি সঞ্জয়। মুম্বইয়ে অমিত শাহের ঘনঘন যাতায়াতের দিকে ইঙ্গিত করেছেন তিনি। তাঁর দাবি, মুম্বইয়ে বসে বড় পরিকল্পনা করা হচ্ছে। মুম্বই থেকেই টাকা পৌঁছে যাবে সাংসদদের অ্যাকাউন্টে। লেনদেন প্রক্রিয়ায় নজর রাখতেই শাহ ঘন ঘন মুম্বইয়ে পা রাখছেন বলে দাবি তাঁর। বলেন, “বারং বার মুম্বই আসছেন অমিত শাহ। এত ঘন ঘন কেন আসতে হচ্ছে? কী লেনদেন চলছে?”


Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের

আরও পড়ুন: তৃণমূলের পরাজয়ে কষ্ট হয়নি, বরং তেড়ে ঘুমিয়েছেন, জানালেন ব্রাত্য বসু, আর কি রাজনীতি করবেন? দিলেন জবাব

দল ভাঙানো থেকে সংসদে বিল পাস, সবেতেই বিজেপি টাকা ছড়াচ্ছে বলে অভিযোগ সঞ্জয়ের। তিনি বলেন, “পাঁচ বছর আগে ৫০ কোটি টাকা দরে বিধায়ক এবং ৭৫ কোটি টাকা দরে সাংসদ কেনা হয়েছিল। এখন ১৫০ কোটি টাকা অন্তত রাখতেই হবে।” টাকার বিনিময়ে সাংসদদের সমর্থন জোগাড়কে তিনি ‘Political National Stock Exchange’ বলেও উল্লেখ করেন। শিবসেনা (উদ্ধব) ছেড়ে যে ছ’জন সাংসদ একনাথ শিন্ডের শিবিরে যোগ দিয়েছেন, তাঁদের এক-একজনকে ৮-০ কোটি টাকা দেওয়া হয় বলেও দাবি করেছেন সঞ্জয়। 

সীমানা পুনর্বিন্যাস বা Delimitation বিল নিয়ে বিতর্ক গোড়া থেকেই। ৩৩ শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষণের নামে গোটা দেশের রাজনৈতিক মানচিত্র বদলে দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ বিরোধীদের। এতে নির্বাচনী রাজনীতিতে উত্তর এবং দক্ষিণ ভারতের রাজ্যগুলির মধ্যে ভারসাম্যহীনতা বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরাও। 

আরও পড়ুন: সরকারি হাসপাতালের মেঝেয় শুয়ে রোগী, চাদর সরিয়ে নিগ্রহ, ভয়ঙ্কর ঘটনা, ধরা পড়ল সিসিটিভিতে

বিশেষজ্ঞদের মতে, জনসংখ্যা নিয়ন্ত্রণে বরাবর সচেতন দক্ষিণের রাজ্যগুলিতে উত্তর ভারতের মতো সমসংখ্যক আসন না বাড়লে তারা অর্থনৈতিক সুযোগ-সুবিধা থেকে যেমন বঞ্চিত হতে পারে, তেমনই, হিন্দিবলয়ে আসনসংখ্যা বাড়লে, বিজেপি-র ভোটব্যাঙ্ক আরও মজবুত হবে। দক্ষিণের রাজ্যগুলি থেকে ভোট না পেলেও, কেন্দ্রে ক্ষমতায় থাকতে অসুবিধা হবে না তাদের। 

গত ১৭ এপ্রিল লোকসভায় সীমানা পুনর্বিন্যাস বিল পেশ করেছিল নরেন্দ্র মোদি সরকার। কিন্তু তাতে সংখ্যাগরিষ্ঠ সাংসদের সমর্থন মেলেনি। নতুন করে ফের বিলটি পেশ করার  ভাবনাচিন্তা চলছে। সংসদের বিশেষ অধিবেশনও ডাকা হতে পারে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *