লখনউ: গার্ড অফ অনার দিয়ে স্বাগত জানানোর কথা ছিল সুপ্রিম কোর্টের বিচারপতিকে। তার বদলে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে। ভুলবশত তাঁকে গার্ড অফ অনার দেওয়া হল উত্তরপ্রদেশে। সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ওয়েইসিকে বিচারপতি ভেবেই বসেন দায়িত্বপ্রাপ্তরা। তাতেই এই কাণ্ড ঘটে যায়। (Asaduddin Owaisi)

উত্তরপ্রদেশের সহারনপুর থেকে এই ঘটনা ঘটেছে। শনিবার সহারনপুর সার্কিট হাউসে পৌঁছন ওয়েইসি। সেই সময় তাঁকে দেখে শশব্যস্ত হয়ে ওঠেন সকলে। শুরু হয় ওয়েইসিকে গার্ড ওফ অনার দেওয়া। অত্যন্ত বিনীত ভাবেই গার্ড অফ অনার গ্রহণ করেন ওয়েইসি। স্যালুট করে, ধন্যবাদ জানিয়ে পিছনও ঘুরতে যাচ্ছিলেন মাঝে। কিন্তু তখনও শেষ হয়নি গোটা প্রক্রিয়া। ফলে বের দাঁড়িয়ে পড়তে হয় ওয়েইসিকে। (Uttar Pradesh News)

আরও পড়ুন: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের

জানা গিয়েছে, এদিন গাড়ি-কনভয় নিয়েই সার্কিট হাউসে পৌঁছন ওয়েইসি। সেখানে পৌঁছনোর কথা ছিল সুপ্রিম কোর্টের বিচারপতিরও। কিন্তু বিচারপতির আগে পৌঁছে যান ওয়েইসি। কনভয়, দেহরক্ষী দেখেই তাঁকে গার্ড অফ অনার দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। নিরাত্তাকর্মী, পুলিশের তরফে গার্ড অফ অনার দেওয়া হয় তাঁকে। সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে।

আরও পড়ুন: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট

পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ীই এদিন সহারনপুর পৌঁছন AIMIM প্রধান ওয়েইসি। সেখানে ‘আজাদ সমাজ পার্টি’র প্রতিষ্ঠাতা তথা নাগিনার চন্দ্রশেখর আজাদের সঙ্গে বৈঠক ছিল তাঁরা। আসন্ন উত্তরপ্রদেশ নির্বাচনে জোট বেঁধেছেন তাঁরা। এদিন সার্কিট হাউসে পৌঁছন আজাদও। সেখানেই ওয়েইসিকে গার্ড অফ অনার দেওয়া হয়। গোটা ঘটনায় প্রোটোকল নিয়ে প্রশ্ন উঠছে। প্রশ্ন উঠছে জেলা পুলিশের ভূমিকা নিয়েও।

উত্তরপ্রদেশের রাজনীতিতে এতদিন দু’টি জোট ছিল-বিজেপি নেতৃত্বাধীন NDA এবং সমাজবাদী পার্টি নেতৃত্বাধীন I.N.D.I.A শিবির। NDA জোটে শামিল বিজেপি, আপনা দল (সোনেলাল), সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি, নিষাদ পার্টি। I.N.D.I.A শিবিরে আবার রয়েছে সমাজবাদী পার্টি, কংগ্রেস। কোনও জোটে না গিয়ে একক ভাবে বিরাজ করছে মায়াবতীর বহুজন সমাজ পার্টি, আম আদমি পার্টি, আপনা দল (কমেরাবাদী)। সেই আবহেই তৃতীয় জোটের ঘোষণা করেছেন ওয়েইসি এবং আজাদ। বিজেপি বিরোধী শিবিরের দাবি, বিরোধীদের ভোট কাটাতেই বিজেপি-র ‘বি টিম’ হয়ে মাঠে নেমেছেন ওয়েইসি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *