মাউন্ট মাউনগানুই: প্রথম দুই ওয়ান ডে জিতে ভারতীয় দল নিউজ়িল্যান্ডের (India vs New Zealand) বিরুদ্ধে টি-২০-র পর ওয়ান ডে সিরিজ়ও জয়ের পথে বেশ ভাল জায়গায় ছিল। তবে বৃষ্টিতে তৃতীয় ওয়ান ডে ভেস্তে যাওয়ার পর চতুর্থ ওয়ান ডেতে ভারতীয় ব্যাটিং লাইন আপ মুখ থুবড়ে পড়ায় ২৪৪ রানে হারতে হয় টিম ইন্ডিয়াকে। বর্তমানে শুভমন গিল, কেএল রাহুলসহ একাধিক ভারতীয় তারকা টেস্ট সিরিজ়ের প্রস্তুতির জন্য দল ছেড়েছেন। এমন পরিস্থিতিতে গৌতম গম্ভীরের তত্ত্বাবধানে প্রথম অ্যাওয়ে ওয়ান ডে সিরিজ় জয়ের জন্য ভারতের সামনে চ্যালেঞ্জটা বেশ কঠিন।

গত ম্য়াচে হারের পর অন্তর্বর্তীকালীন ভারতীয় অধিনায়ক শ্রেয়স আইয়ার পিচকে দুষেছিলেন। সপ্তাহান্তে সিরিজ়ের ভাগ্য নির্ণায়ক ম্যাচেও তাই ফের একবার নজর থাকবে মাউন্ট মাউনগানুইয়ের ২২ গজের দিকে।     

গত ম্যাচ দেখে যদি এই পিচের বিষয়ে কিছু ধারণা জন্মায়, তাহলে সেটা হল নতুন বলে ফাস্ট বোলারদের জন্য যথেষ্ট সাহায্য রয়েছে এবং যেসব ব্যাটাররা খানিকটা সময় ক্রিজে টিকে থাকতে, সময় কাটাতে আগ্রহী, তাঁরা পরবর্তীতে সেট হয়ে প্রচুর রানও তুলতে পারেন। তবে ম্যাচের সময় বৃষ্টি হলে বা আকাশ মেঘলা থাকলে তখন কী হবে? রবিবার বে ওভালে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে যদি পরিস্থিতি বদলায়, তাহলে সেখানে টস জিতে অধিনায়করা কী সিদ্ধান্ত নেন, সেদিকে সকলের নজর থাকবে।           

আরও পড়ুন:- শেষ বল পর্যন্ত টানটান লড়াই, রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত

এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচের ব্রডকাস্টিং সম্পর্কিত না না খুঁটিনাটি দেখে নেওয়া যাক।

কোথায় হবে ভারত বনাম নিউজ়িল্যান্ডের দ্বৈরথ?

বে ওভাল, মাউন্ট মাউনগানুইয়ে ভারত বনাম নিউজ়িল্যান্ডের ওয়ান ডে সিরিজ়ের পঞ্চম তথা শেষ ম্যাচটি আয়োজিত হতে চলেছে।

কখন শুরু হবে ভারত বনাম নিউজ়িল্যান্ডের খেলা?

১৫ নভেম্বর, রবিবার, ভারত বনাম নিউজ়িল্যান্ডের এই ম্য়াচটি শুরু হবে সকাল সাড়ে সাতটায়, টস হবে তার ৩০ মিনিট আগে অর্থাৎ ঠিক সাতটায়।

কোথায় দেখবেন ভারত বনাম নিউজ়িল্যান্ডের ম্যাচ?

ভারত বনাম নিউজ়িল্যান্ডের সিরিজ় নির্ণায়ক ম্যাচটি দেখতে পাওয়া যাবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে।

অনলাইনে কীভাবে দেখবেন এই খেলা?

টিভির সামনে বসার সুযোগ না থাকলেও কিন্তু চিন্তা নেই। সোনি লিভ অ্যাপ এবং ওয়েবসাইটে দেখা যাবে ভারত বনাম নিউজ়িল্যান্ডের ৫০ ওভারের এই ম্যাচটি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed