কলকাতা: বিগ বসের ঘরে ফের তর্কে জড়ালেন রাজবীর দে (Rajveer Dey) আর সৃজলা গুহ (Srijla Guha)। এই প্রথম নয়, রাজবীর এবং সৃজলা যে একে অপরকে আর পছন্দ করেন না, বিগ বসের ঘরে এই কথা ওপেন সিক্রেট। এই ঘরে ঢোকার পরে রাজবীর জানিয়েছিলেন, তাঁর সৃজলাকে ভাল লেগেছে। ২জনকে একেসঙ্গে হামেশাই মজা-ইয়ার্কি করতে দেখা যেত। তবে সেই সমীকরণ এখন বদলেছে। নন্দিনীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন রাজবীর। যদিও নন্দিনী এখন আর এই ঘরে নেই, তিনি এভিক্ট হয়ে গিয়েছেন.. তারপরেও হামেশাই রাজবীরের কথায় উঠে আসে তাঁর কথা। অন্যদিকে সৃজলা? তাঁর সঙ্গে ক্রমেই দূরত্ব বেড়েছে রাজবীরের। সৃজলা আর জিতু কাছাকাছি আসার পরেই, রাজবীর এবং সৃজলার মধ্যে প্রায় কথা নেই। তবে মাঝেমধ্য়ে কখনও রাজবীর আর সৃজলাকে কথা বলতে দেখলে বা খুনসুটি করতে দেখলে.. ক্যামেরার সামনেই ক্ষোভ উগরে দেন জিতু।
বিবাদে জড়ালেন রাজবীর এবং সৃজলা
তবে সদ্য প্রকাশ্যে আসা ক্লিপিংসে দেখা গেল, রান্নাঘরেই বিবাদে জড়ালেন রাজবীর আর সৃজলা। অভিনেত্রীকে চিৎকার করতে শোনা যায়.. ‘তোমার সাহস কী করে হয়? তুমি আমায় ভালবাসা শেখাবে? তুমি ভালবাসার যোগ্য নও। তোমায় কেউ ভালবাসতে পারে না।’ এরপরে দেখা যায় সৃজলাকে সামলাচ্ছেন জিতু, নিরঞ্জন এবং সৌরভ। তবে সৃজলাকে সামলানো কার্যত দায়। রাজবীর অবশ্য নিজের কথায় অনড়। তিনি সাফ জানিয়ে দেন, তিনি কী বলছেন, সেটা তিনি ভালোই জানেন। নিজের কথা থেকে সরতে চান না তিনি। এর আগে রাজবীরের সঙ্গে নাচ করতে নারাজ হয়েছিলেন সৃজলা। তাঁকে বারে বারে বলতে শোনা গিয়েছে যে, তিনি রাজবীরকে একেবারে পছন্দ করেন না।
জিতু আর সৃজলার সমীকরণ
বিগ বসের ঘরে বর্তমানে চর্চায় জিতু আর সৃজলা গুহর (Srijla Guha) সমীকরণ চর্চায় রয়েছে। সৃজলাকে নিজের মনের কথা জানিয়েছেন জিতু। চিঠি দিয়ে থেকে শুরু করে, ক্যামেরার সামনেই ভালবাসার কথা জাহির করেছেন জিতু। কিন্তু সৃজলা? তিনি জিতুকে কোনও উত্তর দেননি। তবে বিগ বসের ঘরে প্রায় সবসময়েই এখন পাশাপাশি দেখা যায় জিতু এবং সৃজলাকে। এমনকি টাস্কের সময়ও জিতু যথাসাধ্য সাহায্য করেছেন সৃজলাকে। ব়্যাম্পে দাঁড়িয়ে থাকার যে টাস্কটি ছিল, গোটা টাস্কেই জিতু আর সৃজলা একে অপরকে সাহায্য করেছেন। শেষ পর্যন্ত অবশ্য ব়্যাম্প থেকে নেমে যান জিতু। তবে তারপরেও তিনি নমিনেট হননি। এতে সৃজলার অভিব্যক্তি অবশ্য সমালোচিত হয়েছে।
আরও পড়ুন: Jeetu Kamal: কান্নায় ভেঙে পড়লেন জিতু, মাথা নীচু করে সৃজলা… বিগ বসের ঘরে কী ঘটল তাঁদের মধ্যে?
